নিউজ ডেস্ক: যখনই কথা ওঠে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের, তখনই সবার আগে নাম আসে মিচেল স্টার্কের। সম্প্রতি, তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট, ওরফে ২০ ওভারের ক্রিকেট থেকে। তবে এখনো বহু ব্যাটারের আতঙ্কের কারণ তিনি। প্রথমদিকে তিনি বল করতে এলেই ধরে নেওয়া হতো উইকেট পড়তে চলেছে। বলা ভালো, প্রত্যেক দলের কাছেই তিনি আতঙ্কের আরেক নাম ছিলেন।
তবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ স্টার্ক খেলবেন কিনা। সেই ব্যাপারে নিজের মতামত জানিয়েছেন তারকা পেসার। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তিনি জানেন তাঁর জন্য সঠিক কোন ফরম্যাট। পাশাপাশি, তিনি এটাও দাবি করেছেন যে তিনি এখনো ওডিআই দলকে বিভিন্নভাবে সাহায্য করতে পারবেন এবং অনেক ভেবেছেন এই ব্যাপারে।
মিচেল স্টার্ক বলেন, “কোন ফরম্যাট আমার জন্য সঠিক, সেটা আমি জানি। কিন্তু এটাও রাখতে হচ্ছে আমাকে মাথায় যে আমি জায়গা আটকে রাখবো না যদি ২০২৭এর পরিকল্পনার মধ্যে না থাকি। তবে আমি এখনো নানাভাবে ওয়ানডে দলকে সাহায্য করতে পারি। অনেক ভেবেছি বিষয়টা নিয়ে আমি। এখন আমার ৩৫ বছর বয়স। সবসময় আমার কাছে টেস্ট গুরুত্বপূর্ণ ছিল। সবসময় থাকবে। তাই মনে হয়েছে এটাই আদর্শ সময়ে ২০ ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর।”
