এশিয়া কাপ দলে জায়গা না পাওয়া নিয়ে কি বললেন শ্রেয়াস?

এশিয়া কাপ দলে জায়গা না পাওয়া নিয়ে কি বললেন শ্রেয়াস?

দেবজিৎ মুখার্জি: আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে শ্রেয়াস আইয়ার জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। টুর্নামেন্ট শুরুর ৩ দিন আগে এই বিষয়টি নিয়ে নিজের মতামত জানালেন পাঞ্জাব কিংস অধিনায়ক। কী বক্তব্য তাঁর? মুম্বাই ক্রিকেটারের সাফ কথা, বিষয়টি অত্যন্ত হতাশাজনক। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে যোগ্য হওয়া সত্ত্বেও দলে জায়গা না পেলে আরও বিরক্ত লাগে।

আইয়ার বলেন, “ব্যাপারটা খুবই হতাশাজনক। যখন আপনি জানেন যে আপনি দলে ও প্লেইং একাদশে থাকার যোগ্য, সেটা বুঝলে আরো বিরক্ত লাগে। কিন্তু আমি এটাও মনে করি যে আরেকজন পারফর্ম করছে এবং লাগাতার ভালো খেলে সাহায্য করছে দলকে। পাশে থাকা উচিত তাঁদের। আর দলের জয় হলো আসল উদ্দেশ্য। সবাই খুশি যখন দল জিতছে।”

তিনি আরো বলেন, “আমি সৎ থাকতে চাই নিজের প্রতি। দলের সুযোগ না পেলেও নীতিগতভাবে চালিয়ে যেতে হবে কাজ। এরকম যেন না হয় যে কেউ একজন দেখছেন, তখন আপনি পরিশ্রম করছেন। আপনাকে তখনো কাজ করে যেতে হবে, যখন কেউ দেখছে না আপনাকে।” এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে গম্ভীরের উদ্দেশ্যে কি এমনটা বললেন আইয়ার। কারণ অনেকেই মনে করেন যে শ্রেয়াসকে দলে নিতে বিশেষ ইচ্ছুক ছিলেন না গৌতি।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *