সিরিজের অন্তিম ম্যাচে বড় ব্যবধানে জয় ইংল্যান্ডের

সিরিজের অন্তিম ম্যাচে বড় ব্যবধানে জয় ইংল্যান্ডের

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ এমনিতেই বেরিয়ে গেছিল ইংল্যান্ডের হাত থেকে। তবে প্রশ্ন উঠছিল যে অন্তিম ম্যাচ নিজেদের নামে করতে পারবে কিনা তারা। সেটা তারা করে দেখাতে সফল হল। সিরিজের শেষ ম্যাচে তারা জয় পেল প্রোটিয়াদের বিরুদ্ধে। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেলে তারা। ৩৪২ রানে ম্যাচ জিতল তারা এবং এর সঙ্গে বিশ্ব রেকর্ড গড়লো তারা একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের জয়ের। ইংল্যান্ড সিরিজ শেষ করল ১-২ ফলাফলে। 

তৃতীয় ম্যাচটি খেলা হয় সাউথহ্যাম্পটনে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪১৪। জো রুট (১০০) ও জেকব বেথেলের (১১০) ব্যাট থেকে আসে শতরান। এছাড়া ৬২ রানের ইনিংস খেলেন জ্যামি স্মিথ ও জস বাটলার। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান কর্বিন বশ ও কেশব মহারাজ।

জবাবে রান তাড়া করতে নেমে ৭২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দলের মাত্র ৩ জন ব্যাটার দুই সংখ্যার রান করতে পেরেছে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন জোফরা আর্চার। এছাড়া তিনটি উইকেট পেয়েছেন আদিল রাশিদ এবং দুটো ব্রাইডন কার্স। ম্যাচের সেরা ঘোষণা করা হয় জোফরা আর্চারকে এবং সিরিজের সেরা হন কেশব মহারাজ।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *