দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এশিয়া কাপ। টিম ইন্ডিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। কিছুদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হয়েছে টেস্ট সিরিজ। তাতে দল যা ফলো করেছে, তারপর এই টুর্নামেন্ট নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও দ্বিগুণ হয়ে গেছে। সকলেই অপেক্ষা করছে ১০ তারিখের।
তবে টিম ইন্ডিয়া তাদের এশিয়া কাপ জার্নি শুরু করার আগে একটি বিশেষ বার্তা দিলেন দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। কি বক্তব্য তাঁর? প্রাক্তন হেড স্যারের মতে সঞ্জু স্যামসনকে ওপেনিং থেকে সরিয়ে ফেলা উচিত নয় শুভমান গিলের জন্য। তিনি মনে করেন গিলের অন্য জায়গায় নামা উচিত এবং গিলকে খেলানো সহজ নয় সঞ্জুর জায়গায়।
রবি শাস্ত্রী বলেন, “টপ অর্ডারের তিনজনের মধ্যে সঞ্জুই সবচেয়ে বিপদজনক। ও একা হতে কিন্তু ভারতকে জিতিয়েছে ওই জায়গায় গেলে। গিলকে খেলানো সহজ নয় ওর জায়গায়। সঞ্জুর রেকর্ডও দারুন ২০ ওভারের ক্রিকেটে। ওকেই দেখতে চাই ওপেনার হিসেবে। অন্য জায়গায় বরং গিল নামুক। যেমন খেলে তেমনই খেলুক সঞ্জু। কোনও প্রয়োজন নেই ওখানে বদলের। ওকে বিধ্বংসী মেজাজে দেখা যাবে ওপেন করলেই।”
