দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটাই আলোচনার বিষয়। সেটা হল এশিয়া কাপ। কিছুক্ষণ পরই টুর্নামেন্টের প্রথম ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে আফগানিস্তান ও হংকং। আগামীকাল টিম ইন্ডিয়া খেলতে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে দেশের সকল ক্রিকেটপ্রেমীর। সকলেই এখন অপেক্ষা করছেন গিল-সূর্যদের দেখার জন্য।
তবে টিম ইন্ডিয়া তাদের এশিয়া কাপ সফর শুরু করার আগে অধিনায়ক সূর্যকুমার যাদবের উদ্দেশ্যে নিজের বক্তব্য তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের ওয়াসিম জাফর। বক্তব্য কী তাঁর? তিনি দাবি করলেন যে সূর্যর স্ট্যাট খারাপ হচ্ছে। এখানেই শেষ নয়, এটাও মনে করেন যে শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের রান পাননি সূর্য, যা বেশ চিন্তার ব্যাপার।
ওয়াসিম জাফর বলেন, “ক্রমশ খারাপ হচ্ছে ওর পরিসংখ্যান। রান পায়নি শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে, যা চিন্তার বিষয়। প্রশ্ন থাকছে শট সিলেকশন নিয়েও। যদিও ভালো ফর্মে ছিল ও আইপিএলে। বোঝা যাচ্ছে, পরিশ্রম করেছে নিজের খেলা নিয়ে। যদি ও শট খেলতে পারে নিজের মতো, তাহলে কিছু করার থাকে না কোনও বোলারের। ও খুবই বিপদজনক। ভালো খেলেছে আইপিএলে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে আশা করি।”
গিল সহ-অধিনায়ক হওয়ায় অনেকে মনে করছেন যে এশিয়া কাপেই হয়তো সূর্য শেষ সুযোগ পাবেন। এই প্রসঙ্গে জাফর বলেন, “প্রতি সফর বা সিরিজে একজন সহ-অধিনায়ক থাকে। তার মানে এই নয় যে দুশ্চিন্ত থাকবে অধিনায়কের জায়গা নিয়ে। এটা নির্বাচকরা পরিষ্কার করে দিয়েছে। সব সিরিজা খেলতে পারবে না বুমরাহ, তাই ও বাদ। নির্বাচকরা ভাবছেন না হার্দিককে নিয়ে। তাহলে বাকি রইল শুভমান ও শ্রেয়াস সম্ভবত। দলে যদি ও ফিরতে পারে।”
