দেবজিৎ মুখার্জি: আজ শুরু হবে টিম ইন্ডিয়া এশিয়া কাপ যাত্রা। তবে এখনো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অন্যতম চর্চার বিষয় প্রাক্তন নাইট অধিনায়ক, তথা দলের তারকা ক্রিকেটার, শ্রেয়াস আইয়ার। ব্যাট হাতে আইপিএলে ভালো পারফর্ম করা সত্ত্বেও তিনি এশিয়া কাপের দলে জায়গা পাননি, যা ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সকলেই। বলা ভালো, অনেকেই তাঁর জায়গা না পাওয়াটা মেনে নিতে পারেননি।
যদিও শ্রেয়াস আইয়ার দলে জায়গা না পাওয়া নিয়ে নিজের অবস্থান জনসম্মুখে এনেছেন। তিনি হতাশা প্রকাশ করেও পরিষ্কার করে দিয়েছেন যে নীতিগতভাবে তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। এবার তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন। বিস্তারিতভাবে বলতে গেলে, নাইট শিবিরে তিনি খুব একটা ভালো ছিলেন না। পাঞ্জাব কিংস ও কেকেআরের মধ্যে পার্থক্য কোথায়, তা তুলে ধরলেন।
শ্রেয়াস আইয়ার বলেন, “আমার যেই সমর্থন দরকার ছিল কোচ, ম্যানেজমেন্ট, প্লেয়ারদের থেকে, তা আমাকে দিয়েছে পাঞ্জাব। মিটিংয়ে নিজের বক্তব্য পেশ করতে পারতাম এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল মাঠের অন্দরে ও বাইরে।” এরপরই কেকেআরের প্রসঙ্গ তোলেন শ্রেয়াস। এই ব্যাপারে তিনি বলেন, “ওদের আলোচনায় আমি থাকতাম, কিন্তু ছিল না আমার কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা।”
