নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরই সংযুক্ত আরব আমিশাহীর বিরুদ্ধে সদ্য শুরু হওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। বর্তমানে যেই ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা, তারপর উন্মাদনা আরো বেড়ে গিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের। সকলেই এখন অপেক্ষা করছেন ‘হার্ড হিটিং ক্রিকেট’ দেখার। এক কথায় বলতে গেলে, সকলেই এখন মুখিয়ে রয়েছেন ম্যাচের দিকে।
তবে এখনও দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসনকে নিয়ে অব্যাহত রয়েছে ধোঁয়াশা। দলের অধিনায়ক, তথা এমআই তারকা, সূর্যকুমার যাদবের বক্তব্য থেকে তেমন কোন রেসপন্স পাওয়া গেল না। ঠিক কি বলেছেন সূর্য? টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ককে সঞ্জুর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান যে রাজস্থান রয়েলস তারকা খেয়াল রাখা হচ্ছে এবং সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে।
সূর্য বলেন, “সঞ্জুর সব দিক দিয়ে আমরা খেয়াল রাখছি। চিন্তা করবেন না। ঠিক সিদ্ধান্তই নেব আমরা।” জিতেশকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওকে আমরা সামনেরটা নিয়ে ভাবতে বলেছি। এখন ও পুরো অন্য ধরনের প্লেয়ার হয়েছে। সব জায়গায় ভালো খেলেছে। নিজের জায়গা অর্জন করেছে।” অর্থাৎ জিতেশকে খেলানোর ব্যাপারটাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। এবার দেখার বিষয় কে সুযোগ পান।

