এখনো পুরোপুরি বিক্রি হয়নি ভারত-পাক ম্যাচের টিকিট

এখনো পুরোপুরি বিক্রি হয়নি ভারত-পাক ম্যাচের টিকিট

নিউজ ডেস্ক: দেখতে দেখতে শুরু হয়ে গেছে এশিয়া কাপ। দুই দিনে খেলা হয়ে গেছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে পরাজিত করেছে আফগানিস্তান। ৯৪ রানে জিতেছে তারা। দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া পরাজিত করেছে সংযুক্ত আরব আমিরশাহীকে। ‘মেন ইন ব্লু’ও বড় মার্জিনে জয় পেয়েছে। ৯ উইকেটে ম্যাচ জিতেছে তারা।

তবে যেই ম্যাচের জন্য গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন, সেটি খেলা হবে ১৪ তারিখে। একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। চলতি বছর পহেলগাঁওয়ে যা ঘটেছে, তারপর এই ম্যাচ নিয়ে সকলের আগ্রহ অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। দুই দলে ক্রিকেটাররাও জিততে মরিয়া এই ম্যাচ। বলা ভালো, এটি এখন ‘প্রেস্টিজ ফাইট’এ পরিণত হয়েছে। অর্থাৎ কেউই যে কাউকে বিন্দুমাত্র জমি ছাড়বে না, তা বেশ স্পষ্ট। 

কিন্তু এই ম্যাচ নিয়ে দেখা গেল বড় সমস্যা। এখনো অবধি হয়নি হাউসফুল। অর্থাৎ এখনো অবধি সমস্ত টিকিট বিক্রি হয়নি। বিস্তারিতভাবে বলতে গেলে, বিক্রি হয়নি অসংখ্য টিকিট। কেন এমনটা হল? জানা যাচ্ছে, এর জন্য দায়ী টিকিটের বিশাল দাম। ভিআইপি আসন ছাড়া খাবারের যা দাম অন্যগুলিতে, তা রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতো। তবে যদি দুই দল ‘সুপার ফোর’এ ওঠে, তাহলে ফের দেখা হবে। অনেকে আবার নজর সেটার উপরও রাখছেন।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *