ভারত-পাক ম্যাচ নিষিদ্ধ করার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

ভারত-পাক ম্যাচ নিষিদ্ধ করার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে শুরু হয়ে গেছে এশিয়া কাপ। ইতিমধ্যে খেলা হয়ে গেছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জয় পেয়েছে আফগানিস্তান, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল এবং তৃতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। তবে এখনো পর্যন্ত সবকটি ম্যাচই হয়েছে একতরফা। প্রথম থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছিল কারা জিততে চলেছে। 

তবে টুর্নামেন্টের মূল আকর্ষণ আগামী ১৪ তারিখ। একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রতিবারই এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবারও তার ব্যতিক্রম হলো না। তবে এই ম্যাচটি বয়কটের ডাক দিয়েছিলেন একাংশ। এমনকি বহু প্রাক্তন ক্রিকেটারও এই ম্যাচের বিরুদ্ধে ছিলেন। সুপ্রিম কোর্টে ম্যাচটি নিষিদ্ধ করার আর্জি জানানো হয়েছিল ৪ জন আইনের শিক্ষার্থীর তরফ থেকে। 

তবে শীর্ষ আদালত সেই আর্জি খারিজ করে দেয়। বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চের বক্তব্য, “কেন এত তাড়াহুড়ো এতে? এটা একটা ম্যাচ। খেলা খেলার মতই চলুক। খেলা রবিবার। কি করতে পারি আমরা? হতে দিন খেলা। এছাড়াও আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে কোন আবেগতাড়িত হয়ে বা তাড়াহুড়ো করা যায় না আন্তর্জাতিক ম্যাচ নিয়ে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *