শ্রীকান্ত গুরুত্ব দিচ্ছেন না পাকিস্তানকে

শ্রীকান্ত গুরুত্ব দিচ্ছেন না পাকিস্তানকে

দেবজিৎ মুখার্জি: ভারত-পাক ম্যাচ নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। সকলেই এখন অপেক্ষা করছেন রাত ৮টার। দুই দেশের কাছেই এই ম্যাচটি একটি সম্মানের লড়াই। সুতরাং দুজনেই যে নিজেদের সেরাটা দেবে, তা না বললেও চলে। বলা ভালো, বিষয়টি বেশ পরিষ্কার। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে ফেভারিট সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলই।

তবে পাকিস্তানকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই ব্যাপারে নিজের বক্তব্য রেখেছেন। চিকা বলেন, “ওরা খুবই সাদামাটা দল। ওরা ওমানকে হারিয়েছে, যেই দলের ৩৪-৩৫ গড় বয়স। ওরা খুব ভালো বোলিং করেছে ওমান আঙ্কেলদের বিরুদ্ধে। এখন দেখার ওরা কেমন খেলে ভারতের তরুণদের বিরুদ্ধে।”

শ্রীকান্ত আরও বলেন, “মহাম্মদ হ্যারিস রান করেছে ওমানের বিরুদ্ধে। তবে মিড উইকেট ও স্কোয়ার লেগের মধ্যেই ওর মার সীমাবদ্ধ। ও একটা ছয় মারবে বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে। তবে আউট হয়ে যাবে তার পরের বলেই। কুলদীপ যাদব আউট করবে ফকর জামানকে। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অসাধারণ। দারুন ছন্দে রয়েছে শুভমান গিল। কোনও তুলনা চলতে পারেনা দুপক্ষের ব্যাটিংয়ের ক্ষেত্রে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *