ইডেন গার্ডেন্সে রিচাকে সম্বর্ধনা, প্রশংসা সৌরভ-মমতার

ইডেন গার্ডেন্সে রিচাকে সম্বর্ধনা, প্রশংসা সৌরভ-মমতার

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সম্প্রতি, মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ নিজেদের ঝুলিতে তুলেছে ভারতের মহিলা ক্রিকেট দল, যা ঘিরে আনন্দে মেতে ওঠে গোটা দেশ। শুক্রবার শিলিগুড়িতে দলের তারকা ক্রিকেটে রিচা ঘোষকে স্বাগত জানানো হয়। এক আলাদা পরিবেশ তৈরি হয় বাংলার সেই অঞ্চলে। শনিবার ইডেন গার্ডেন্সে রিচাকে এক জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জানানো হয় সিএবির তরফ থেকে। সেখানে তরুণ তারকা মহিলা ক্রিকেটারের ভুয়সী প্রশংসা করেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিনের অনুষ্ঠানে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী, সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি কর্তা সঞ্জয় দাস, নীতীশ রঞ্জন দত্ত, অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ আরও অনেকে। সকলেই বেশ খুশি হন রিচাকে এই সম্মান পেতে দেখে। এই মুহূর্তটি চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গেছে। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন বিচা সহ গোটা ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। মুহূর্তটি নিজেদের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসও।

এদিন বিচার প্রশংসা করে সিএবি সভাপতি, তথা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “মহিলাদের ক্রিকেট আগে এতটা ভালো জায়গায় ছিল না অর্থনৈতিকভাবে। কয়েক বছর আগে মাননীয়া মুখ্যমন্ত্রী আমায় বলেছিলেন সমান তালে মহিলা ক্রিকেটকেও এগিয়ে নিয়ে যাওয়ার কথা। আমি তিনটে আইসিসি ইভেন্টে অধিনায়ক ছিলাম। কিন্তু বিশ্বকাপ জিততে পারিনি কখনো। তুমি বিশ্বকাপ জিতে এসেছো। যখন চ্যাম্পিয়ন হয় রিচারা, তখন আমন্ত্রণ জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে। উনি রাজি হয়ে যান এক কথায়। দলে ওর যা ভূমিকা, তা অত্যন্ত কঠিন। আমাদের তরফ থেকে তোমাকে অভিনন্দন। আমরা যেন একদিন বলতে পারি রিচা ভারতের অধিনায়ক।”

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার প্রশংসা করে বলেন, “ওর বয়স অল্প। ওকে মানসিক চাপ দেবেন না। ও ভালোবাসা দিয়ে বাংলা ও বিশ্ব জয় করবে। সবথেকে বড় মনের শক্তিই। করে যেতে হবে নিজের কাজ নিজেকে। শীর্ষে পৌঁছাতে হবে দুর্গমকে জয় করে। লড়তে হবে, করতে হবে, খেলতে ও জিততে হবে।” এদিন গোটা বাংলার নজর যে রিচাকে সম্বর্ধনা দেওয়ার উপর ছিল, তা বলাই বাহুল্য। সকলে যে এই দৃশ্য দেখে বেশ খুশি হয়েছেন, তা না বললেও বোঝা যায়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *