ভিকি-ক্যাটের সন্তান হওয়ায় খুশি ভিকির পিতা, আনন্দ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়

ভিকি-ক্যাটের সন্তান হওয়ায় খুশি ভিকির পিতা, আনন্দ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়

দেবজিৎ মুখার্জি: বলিউডে জনপ্রিয় সেলেব-দম্পতিদের মধ্যে অন্যতম ভিকি-ক্যাট, অর্থাৎ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দুজনে যখন সাত পাকে বাঁধনে জড়িয়েছিলেন, তখন এক আলাদা আনন্দ দেখা যায় তাঁদের ফ্যানেদের মধ্যে। তবে শুক্রবার নতুন ইনিংস শুরু করেন দুজনে মা-বাবা হিসেবে। ভূমিষ্ঠ হয় তাঁদের সন্তান, যা জানতে পেরে আরও একবার খুশি হন তাঁদের ভক্তরা। সকলেই দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে কী বললেন ভিকির বাবা শ্যাম কৌশল? সোশ্যাল মিডিয়া থেকে তিনি ঘরে নাতি আসা নিয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি লেখেন, “অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভগবানকে এত আশীর্বাদ আমার পরিবারের উপর দেওয়ার জন্য। যতই ধন্যবাদ জানাই না কেন ঈশ্বরকে, সেটা কম হবে তাঁর আশীর্বাদের কাছে। আমার সন্তান ও আমার পরিবারের জুনিয়র কৌশলের উপর যেন সর্বদা থাকে ঈশ্বরের আশীর্বাদ। আমরা সকলেই ভীষণ খুশি হয়েছি এই প্রাপ্তিতে। খুব ভালো লাগছে ঠাকুরদা হতে পেরে। সবার মঙ্গল করুক ঈশ্বর।”

ভিকির বাবার এই পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় কমেন্টের বন্যা। সকলেই সদ্য ভুমিষ্ট হওয়ার সন্তান নিয়ে কমেন্ট করেন এবং অভিনন্দন জানান শ্যাম কৌশলকে। সেই পোস্টেও শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে ভিকি ও ক্যাটরিনার উদ্দেশে। এই পোস্ট চারিদিকে ছড়িয়ে পড়তে বিন্দুমাত্র সময় লাগেনি। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সকলেই তা দেখে খুশি হন এবং দাবি করেন যে একজন মানুষ ঠিক কতটা খুশি হতে পারলে এভাবে নিজের মনের কথা তুলে ধরেন। ভিকি ও ক্যাটরিনার সন্তানকে নিয়ে খুশির হাওয়া বইছে গোটা বলিউডেও। বিভিন্ন মহল থেকে আসে শুভেচ্ছা।

তবে ইতিমধ্যেই জ্যোতিষের তরফ থেকে ছক কষে দেখা গিয়েছে যে ভবিষ্যতে বেশ জনপ্রিয় হবেন দুজনের সন্তান। যেই নক্ষত্রে সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানের জন্ম হয়েছে, তাতে তার জনপ্রিয় হওয়া পাকা। সেক্ষেত্রে দেখার যে আজ থেকে কত বছর পরে ভিকি-ক্যাটের সন্তান বলিউডে পা রাখেন আর রাখলেও কেমন সাফল্য পান। কিন্তু এই মুহূর্তে কৌশল পরিবারে বইছে খুশির হাওয়া। সকল সদস্যই এখন মেতে উঠেছেন বাচ্চাটিকে নিয়ে। ঠিক যেন এটারই অপেক্ষায় ছিলেন সকলে এতদিন।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *