পোশাকের চেয়ে সঙ্গী তাড়াতাড়ি পাল্টায়, বর্তমান প্রজন্ম নিয়ে বিস্ফোরক টুইঙ্কেল

পোশাকের চেয়ে সঙ্গী তাড়াতাড়ি পাল্টায়, বর্তমান প্রজন্ম নিয়ে বিস্ফোরক টুইঙ্কেল

দেবজিৎ মুখার্জি: বরাবরই স্পষ্টবাদী হিসেবে পরিচিত ৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তথা বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের স্ত্রী, টুইঙ্কেল খান্না। মাঝেমধ্যেই তাঁকে শোনা গিয়েছে বিস্ফোরক মন্তব্য করতে। এমন কি বহুবার তাঁকে এর জন্য পড়তে হয়েছিল নেটিজেনদের কটাক্ষের মুখেও। এবার ফের তিনি করে বসলেন আরও এক বিস্ফোরক মন্তব্য। কী বললেন রাজেশ কন্যা? তাঁর বক্তব্য, বর্তমান প্রজন্ম পোশাকের চেয়ে সঙ্গী তাড়াতাড়ি পাল্টায়। টুইঙ্কেলের এই মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার বন্যা। অনেকেই এর তীব্র নিন্দা করেছেন। 

ঠিক কী বলেছিলেন অক্ষয় জায়া? সম্প্রতি, এক ‘টক শো’তে এই ব্যাপারে নিজের অবস্থান জানান টুইঙ্কেল খান্না। সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন কাজল, ফারহা খান ও অনন্যা পান্ডে। নিজের বক্তব্যে অক্ষয় পত্নী বলেন, “এখনকার প্রজন্ম সঙ্গী তাড়াতাড়ি বদলায় পোশাকের চেয়ে।” কারণ হিসেবে তিনি তুলে ধরেন, “বর্তমান প্রজন্ম পরোয়া করে না লোকে কে কি বলছে।” তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে আগে পরকীয়া লুকিয়ে রাখার চেষ্টা করা হতো। তিনি বলেন, “পরকীয়া লুকিয়ে রাখার চেষ্টা করতে না আগেকার দিনের মানুষরা।”

বলি অভিনেত্রীর এমন বিস্ফোরক মন্তব্য চারিদিকে ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনি। বলতে গেলে, একেবারে চোখের নিমেষে সকলের নজরে চলে আসে এবং এরপরই শুরু হয় কমেন্টবক্সে মতামতের বন্যা। তবে অধিকাংশই টিনার এমন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন এবং দাবি করেছেন যে তিনি যা বলছেন তা একেবারেই সত্য নয়। আবার অনেকে অন্যভাবে কমেন্ট করে এর বিরোধিতা জানিয়েছেন। তবে টুইঙ্কেলের ভক্তের সংখ্যাও কম নয়। তাঁরাও ময়দানে নামেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে ডিফেন্ড করতে এবং দাবি করেন যে তিনি যা বলেছেন তা একেবারেই সত্যি। টুইঙ্কেল অনুগামীদের বক্তব্য, আজকের দিনে এমনটা সত্যিই হয়। দিনের শেষে এমন মন্তব্য হয়ে উঠেছে ‘টক অফ দা টাউন’। বলি পাড়ায় এখন এই নিয়ে বেশ আলোচনা চলছে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *