টেস্টে আসল বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা নয়, বিস্ফোরক দাবি প্রাক্তন অধিনায়কের

টেস্টে আসল বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা নয়, বিস্ফোরক দাবি প্রাক্তন অধিনায়কের

নিউজ ডেস্ক: দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে এক আইসিসি ট্রফি আসে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ঝুলিতে। চলতি বছরে তারা শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে বিশ্বের চ্যাম্পিয়নশিপ ফাইনালে এবং ট্রফি নিজেদের নামে করে নেয়। এরপরই সকলের নয়নের মনি হয়ে ওঠেন প্রোটিয়া বাহিনী। যদিও দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক আলি বাখার মনে করেন যে প্রোটিয়ারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও আসল বিশ্ব চ্যাম্পিয়ন নয় তারা। কী কারণে তাঁর এমন মত, তা তিনি জানালেন সংবাদ প্রতিদিনকে এক সাক্ষাৎকারে।

কী বক্তব্য দক্ষিণ আফ্রিকার প্রাক্তন টেস্ট অধিনায়কের? আলি বাখার বলেন, “মানছি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছি আমরা লর্ডসে, তবে শিওর নই দক্ষিণ আফ্রিকাই টেস্টে আসল বিশ্বজয়ী কিনা।” যদিও কি কারণে তাঁর এমন মত, সেটাও তিনি জানান। প্রাক্তন অধিনায়ক বলেন, “এটা ঠিক যে আমরা ভালো খেলছি। কিন্তু আমি মনে করি যে অভাব রয়েছে ধারাবাহিকতার।” দলের খেলার ধরন প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আমরা যেকোনও দলকে পরাজিত করতে পারি নিজেদের দিনে। কিন্তু আমরা হেরে যেতে পারি পরের ম্যাচটাই বিশ্রীভাবে।”

পাশাপাশি আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা এনকাউন্টার নিয়েও নিজের মতামত পেশ করেন বাখার প্রশ্ন করা হলে। তিনি বলেন, “একটা সময় ছিল যখন ভারতীয় ক্রিকেট দলকে সকলেই হালকায় নিত। কিন্তু সেই দিন এখন চলে গেছে। এখন গোটা ক্রিকেট বিশ্ব ওদের সম্মান করে।” এর সঙ্গে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারদের দলে অনুপস্থিত থাকা নিয়ে প্রশ্ন উঠলে প্রাক্তন প্রোটিয়া টেস্ট অধিনায়ক দাবি করেন, “যাদের নাম বললেন, তারা ছাড়াও এখন বেশ শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল।” কথা ওঠে শুভমান গিলকে নিয়েও। সেই ব্যাপারে তিনি বলেন, “ও একজন অসাধারণ ক্যাপ্টেন। ওকে নিয়ে আমি খুব ইম্প্রেসড।” ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তিম টেস্টের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “সেদিন দুর্দান্ত বোলিং চেঞ্জ করেছে। একবারের জন্যও ওকে টেনশনে পড়ে যেতে দেখিনি।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *