মনে তো হচ্ছে ভালো উইকেট, ইডেন পিচ নিয়ে এবার অবস্থান জানালেন দুষ্কাতে

মনে তো হচ্ছে ভালো উইকেট, ইডেন পিচ নিয়ে এবার অবস্থান জানালেন দুষ্কাতে

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রায় বছর ছয়েক পর ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনে হতে চলেছে টেস্ট ক্রিকেট। শুক্রবার একে অপরের মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। যেভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে প্রোটিয়ারা, তারপর থেকে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে আকাশ ছুঁয়েছে এই ম্যাচকে ঘিরে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে ইডেনের পিচ কেমন হবে। ইতিমধ্যেই সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে কিউরেটর সুজন মুখোপাধ্যায় নিজেদের অবস্থান জানিয়েছেন। এবার তা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতে।

সাংবাদিক সম্মেলন করে তিনি এই ব্যাপারে নিজের যাবতীয় বক্তব্য তুলে ধরেন। কী বক্তব্য তাঁর? প্রাক্তন ডাচ তারকা মনে করেন যে উইকেট টেস্টের জন্য ভালো। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে পেস বিভাগ শুরুর দিকে সাহায্য পেলেও পরের দিকে তা যাবে স্পিন বিভাগের পক্ষে। পাশাপাশি, ব্যাটিং কেমন হবে সেই ব্যাপারেও নিজের মতামত জানান সহকারি কোচ। তাঁর মতে, প্রথম কয়েকদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভাবনা রয়েছে ব্যাটিং বিভাগেরও। অর্থাৎ, তিনি একপ্রকার বুঝিয়ে দিলেন যে স্পোর্টিং ট্র্যাকে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

রায়ান টেন দুষ্কাতে বলেন, “মনে তো হচ্ছে ভালো একটা উইকেট টেস্টের জন্য। যদিও প্রথম দিকে পেসাররা সাহায্য পেলেও পরের দিকে সাহায্য পাবে স্পিনাররা। প্রথম কিছুদিন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে ব্যাটেরদেরও। তাই উইকেট যখন সহজ থাকবে, তখন রান করতে হবে। এছাড়া মানসম্পন্ন পেসারও রয়েছে দুই দলেই।” তিনি আরও বলেন, “স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ম্যাচ যতো গড়াবে। গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাবে স্পিনার অলরাউন্ডারদেরও। আমাদের দলে এমন বহু অলরাউন্ডার রয়েছে যারা শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও ভূমিকা নিতে পারে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কেমন পিচে খেলতে দেখা যাবে দুই দলকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *