দিল্লি বিস্ফোরণ ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শো বাতিল মিকার

দিল্লি বিস্ফোরণ ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শো বাতিল মিকার

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে গোটা দেশজুড়ে আলোচনা চলছে সোমবার হওয়া দিল্লি বিস্ফোরণ নিয়ে। যেভাবে ঘটনাটি ঘটেছে, তা দেখে আঁতকে উঠেছে গোটা দেশ। একাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, যা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশের উপর। তবে এই বিস্ফোরণের প্রভাব পড়েছে বিনোদন জগতেও। ইতিমধ্যেই, শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে, শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রাস্মিকা মান্দানার ছবি ‘ককটেল ২’এর শুটিং। এমন পরিস্থিতিতে এবার বড় সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় গায়ক মিকা সিং।

কী সেই সিদ্ধান্ত? চলতি মাসের ১২ তারিখে দিল্লির সোহো ক্লাবে লাইভ শো হওয়ার কথা ছিল মিকার। এই সংক্রান্ত একটি পোস্টও করেছিলেন জনপ্রিয় গায়ক বেশ কয়েকদিন আগে। কিন্তু দিল্লিতে যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো, তা দেখে বেশ দুঃখ পেয়েছেন তিনিও এবং এরপরই তিনি সিদ্ধান্ত নেন শো বাতিল করার। মৃতদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এমন সিদ্ধান্ত নেন। ঘটনা জানাজানি হতেই হয়তো তাঁর ভক্তদের মন খারাপ হয়েছে, কিন্তু এর সঙ্গে অনেকে তাঁকে সম্মানও জানিয়েছেন এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। তিনি যে ভুল করেননি, এমনটা মনে করছেন অনেকে। 

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শো বাতিলের সিদ্ধান্তের কথা জানান মিকা সিং। যদিও মিকা একা নন, দিল্লি বিস্ফোরণের খবরটি জনসম্মুখে আসার পর থেকে অনেকেই সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন। সকলেই বেশ কষ্ট পেয়েছেন এই ঘটনার জেরে। বলিউড থেকে শুরু করে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির তারকা, সকলেই শোকপ্রকাশ করার পাশাপাশি বিস্ফোরণের তীব্র নিন্দা ও করেছেন। তবে দিনের শেষে এখনো গোটা দিল্লি পরিস্থিতি বেশ থমথমে এই ঘটনার ফলে। শুধু রাজধানী নয়, গোটা ভারতবর্ষ এই মুহূর্তে বেশ আতঙ্কিত ও চিন্তিত। সেক্ষেত্রে দেখার যে আগামীদিনে আর কি তথ্য উঠে আসে। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে দেখার যে আসন্ন দিনগুলিতে আর কাদের নাম উঠে আসে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *