ফের বলিপাড়ায় নক্ষত্রপতন, না ফেরার দেশে প্রবীণতম অভিনেত্রী কামিনী কৌশল

ফের বলিপাড়ায় নক্ষত্রপতন, না ফেরার দেশে প্রবীণতম অভিনেত্রী কামিনী কৌশল

দেবজিৎ মুখার্জি: ফের সিনে জগতে হলো নক্ষত্রপতন। এবার না ফেরার দেশে চলে গেলেন এক জনপ্রিয় অভিনেত্রী। তিনি দেশের চলচ্চিত্রের প্রবীণতম অভিনেত্রী কামিনী কৌশল। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৯৮ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাঁর আত্মীয়স্বজন থেকে শুরু করে গোটা বলিউডে। সকলেই বেশ দুঃখ পেয়েছেন এবং মনে করছেন যে বয়স বেশি হলেও এটি একটি অপূরণীয় ক্ষতি। এক কথায় বলতে গেলে, সকলেই শোকপ্রকাশ করেছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র মারফত জানা গিয়েছে যে বয়সজনিত কারণে কামিনী কৌশল অনেকদিন ধরেই ভুগছিলেন। পরিবারের তরফ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, এই কঠিন পরিস্থিতিতে পরিবারে তরফ থেকে এই অনুরোধও করা হয়েছে যে গোপনীয়তা যেন বজায় রাখা হয়। কিন্তু দিনের শেষে অভিনেত্রীর তাড়াদের দেশে চলে যাওয়ার খবর জানাজানি হতেই তাঁর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট করেছেন এবং দুঃখপ্রকাশ করেছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিনের এই সিনেমা জীবনে কামিনী কৌশল ৯০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কাজ ‘শহিদ’, ‘ নদীয়া কে পার’, ‘দো ভাই’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পারস’, ‘ঝাঁঝর’, ‘আব্রু’ সহ আরো অনেক। তাঁর ফিল্মি কেরিয়ার শুরু ১৯৪৬ সালের ‘নীচা নগর’ ছবি দিয়ে এবং সেই ছবিটি সেই বছরই পামে ডি’ওর পুরস্কার পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। তবে শুধু বড়পর্দাতে নয়, ছোটপর্দাতেও কাজ করেছিলেন প্রয়াত অভিনেত্রী। দূরদর্শন চ্যানেলে তাঁর ‘চাঁদ সিতারে’ শোটি বেশ জনপ্রিয় হয়েছিল।

বলে রাখা ভালো, সম্প্রতি কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র না ফেরার দেশে চলে গিয়েছে বলে ভুয়ো খবর ছড়িয়েছিল চারিদিকে। তবে দেওল পরিবারে তরফ থেকে পড়ে পরিষ্কার করে দেওয়া হয় যে খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং রিকভার করছেন। কদিন আগে তিনি বাড়ি ফিরেছেন। তবে বাড়ির বাইরে এত ভিড় দেখে ক্ষুব্ধ হয়েছিলেন কিংবদন্তি অভিনেতার বড় ছেলে সানি দেওল। সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় তিনি রীতিমতো ধমক দিচ্ছেন সকলকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *