হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা নিয়ে লিখলেন তসলিমা

হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা নিয়ে লিখলেন তসলিমা

নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্ষোভের আগুনে জ্বলছে গোটা বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী, তথা আওয়ামি লিগ সুপ্রিমো, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল সেই দেশ। শুরু হয়েছে মুজিবের দেশে তীব্র প্রতিবাদ। সোমবার যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, তাতে পরলোকগমন করেছেন দুজন। এবার এই বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন সাহিত্যিক তসলিমা নাসরিন। ফেসবুকে এই ব্যাপারে তিনি নিজের মতামত তুলে ধরেন। ইউনুস সরকারের কাজের তীব্র সমালোচনা করেন তিনি। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেছেন যে বিচারের নামে প্রহসন চলছে বাংলাদেশে।

ফেসবুকে তসলিমা নাসরিন লেখেন, “হাসিনার যেই কাজকে ইউনুস এবং তার জিহাদি বাহিনী অন্যায় বলে ঘোষণা করেছে, সেই একই কাজ তারা অর্থাৎ ইউনুস এবং তার জিহাদি বাহিনী যখন করছে, তখন সেই কাজকে তারা ন্যায় বলে ঘোষণা করছে। কেউ নাশকতামূলক কাজ করলে তাকে গুলি করার নির্দেশ দিয়ে বর্তমান সরকার তো নিজেকে অপরাধী বলছে না। তাহলে গত বছর জুলাই মাসে নাশকতামূলক কাজ করলে তাকে গুলি করার নির্দেশ দিয়েছেন বলে হাসিনাকে কেন অপরাধী বলে গণ্য করা হচ্ছে? জুলাইয়ের যে সন্ত্রাসীরা নাশকতামূলক কাজ করেছে, মেট্রোয় আগুন দিয়েছে, স্নাইপার দিয়ে মানুষ মেরেছে, পুলিশ জবাই করেছে, তাদের কেন বিচার হবে না?” অবশেষে তাঁর প্রশ্ন, “বিচারের নামে প্রহসন কবে বন্ধ হবে বাংলাদেশে?”

প্রসঙ্গত, সোমবার শেখ হাসিনা ও তাঁর আমলের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসির শাস্তি শোনানো হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের তরফ থেকে গণহত্যা সহ আরও কয়েকটি মামলায়। এরপরই চারিদিকে শুরু হয় প্রতিবাদের ঝড়। আওয়ামি লিগের সদস্যদের ক্ষোভের আগুনে জ্বলছে মুজিবের দেশ। হাসিনা অনুগামীরা এই শাস্তি মানতে নারাজ। শুধু তাই নয়, বহু হাসিনা বিরোধীও মেনে নিতে পারছেন না এই শাস্তি। তাঁদের অভিযোগ, বিচার নিরপেক্ষ হয়নি। আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ পাননি শেখ হাসিনা। এবার দেখার যে আগামীদিনে এই প্রতিবাদ কোন রূপ নেয়। কী চিত্র হবে বাংলাদেশের, সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *