গুয়াহাটিতে কি দেখা যাবে গিলকে? জেনে নিন

গুয়াহাটিতে কি দেখা যাবে গিলকে? জেনে নিন

দেবজিৎ মুখার্জি: দোরগোড়ায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়, তথা অন্তিম ম্যাচ। ইডেনে প্রথম টেস্ট হেরে যাওয়ায় এই মুহূর্তে চাপে ভারতীয় ক্রিকেট দল। এখন তাদের প্রধান লক্ষ্য দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে পরাজয় এড়ানো। তবে তার আগেই দুঃসংবাদের কালো ছায়া নেমে এলো দলের উপর। কী সেই দুঃসংবাদ? গুয়াহাটিতে খেলার সম্ভাবনা নেই দলের অধিনায়ক শুভমান গিলের। যদিও একদিনের সিরিজে তিনি সম্ভবত ফিরতে পারেন দলে। অর্থাৎ টেস্টে ‘মেন ইন ব্লু’ যে চরম সংকটে, তা না বললেও চলে।

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলা হয়। সেখানে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয় ভারতীয় ক্রিকেট দল। নিশ্চিত জয় হাতছাড়া হয় তাদের। তবে সেই টেস্টে ঘাড়ে চোট পান দলের অধিনায়ক শুভমান গিল। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে তাঁকে দ্বিতীয় দিনের শেষে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স করে। দলের সঙ্গে গুয়াহাটি পর্যন্ত গেছেন গিল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল যে দ্বিতীয় ম্যাচটি খেলবেন কিনা। জানা গিয়েছে, তিনি অংশ নিতে পারবেন না সিরিজ ডিসাইডারে।

বুধবার গুয়াহাটিতে পৌঁছেছেন দলের অন্যান্য সদস্যদের সঙ্গে এবং বিনা সাহায্য ছাড়াই হাটছিলেন। বৃহস্পতিবার তিনি ব্যায়াম শুরু করবেন বলে জানা গিয়েছে। এক সপ্তাহ মতো সময় লাগতে পারে সেরে ওঠার জন্য এবং সেক্ষেত্রে চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হওয়া একদিনের সিরিজে তিনি সম্ভবত দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে ওদের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে। এছাড়া প্লেইং একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে সাই সুদর্শনের। 

প্রসঙ্গত, ইডেন টেস্ট ৩০ রানে নিজের ঝুলিতে তলে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে তারা অলআউট হয় ১৫৯ রানে। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৯ রানে। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ১৫৩ রানে। জবাবে ১২৪ রান তারা করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে যায় ভারত। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় সিমন হার্মারের হাতে। এবার দেখার যে দ্বিতীয় টেস্টে কেমন পারফর্ম পরে ভারত এবং তারা ম্যাচ জিততে পারে কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *