গম্ভীরকে একা দায়ী করা নিয়ে ক্ষুব্ধ সীতাংশু কোটাক

গম্ভীরকে একা দায়ী করা নিয়ে ক্ষুব্ধ সীতাংশু কোটাক

দেবজিৎ মুখার্জি: রাজ পোহালেই গুয়াহাটির মাটিতে সিরিজ ডিসাইডার খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে পরাজয় এড়ানোর লক্ষ্যে জোরদার অনুশীলন করে চলেছেন দলের সকল ক্রিকেটার। তবে তা সত্ত্বেও ইডেন টেস্টে পরাজয় নিয়ে সমালোচনা কাটছেই না। মূলত সমালোচনা ও অভিযোগের আঙ্গুল উঠেছে বেশি দলের হেড কোচ গৌতম গম্ভীরের দিকে। তার উপর দেশের মাটিতে গত ছটি টেস্টের মধ্যে চারটিতে পরাজয়ের বিষয়টি তো রয়েছেই। এবার সেই ব্যাপারে মুখ খুললেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। গম্ভীরকে একা দায়ী করা নিয়ে ক্ষুব্ধ তিনি এবং বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দেন।

কী বক্তব্য দলের ব্যাটিং কোচের? সীতাংশু কোটাক বলেন, “সব ব্যাপারে গম্ভীর, গম্ভীর করে যাওয়া হচ্ছে। আমি এটা বলছি কারণ আমিও একজন স্টাফ দলের আর বেশ খারাপ লাগছে ব্যাপারটা নিয়ে। ঠিক নয় এটা।” এরপরই গম্ভীরের সমালোচকদের একহাত নিয়ে তিনি বলেন, “আমার তো মনে হয় কিছু লোকের বিশেষ উদ্দেশ্য আছে গম্ভীরকে এভাবে আক্রমণ করার পেছনে। আমার শুভেচ্ছা তাঁদের প্রতি, যাঁরা এগুলি করছেন।” তাঁর সাফ কথা, এগুলি করা উচিত নয়।”

সীতাংশু কোটাকের রাগ এটা নিয়ে যে গম্ভীর ছাড়া কেন নিশানা করা হচ্ছে না অন্য কাউকে? কেন শুধু তাঁকে দায়ী করা হচ্ছে ব্যর্থতার জন্য? তিনি বলেন, “কেউ বলছে না এই ব্যাটার এটা করেছে বা ওই বোলার ওটা করেছে বা কি কি প্রয়োজন ব্যাটিংয়ের ক্ষেত্রে? সমস্ত দায় চাপিয়ে দেওয়া হচ্ছে গৌতম গম্ভীরের উপর। অথচ ইডেনে ও যে তেমন উইকেট চেয়েছে, সেটা কিন্তু ও সবার সামনে বলেছে। ও বলছিল যে কিউরেটরের উপর ও দায় চাপাতে চায় না। তাই নিজেই নেবে দায়।” বলে রাখা ভালো, শুধু সীতাংশু কোটাক একা নন, এই ব্যাপারে গৌতম গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি ও রবিন উথাপ্পার মতো প্রাক্তন তারকারাও।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *