ধর্মেন্দ্র মৃত্যু: স্মরণসভা আয়োজন করছে পরিবার

ধর্মেন্দ্র মৃত্যু: স্মরণসভা আয়োজন করছে পরিবার

দেবজিৎ মুখার্জি: অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করার পর গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের একসময়ের হিম্যান ধরমপাজি, ওরফে ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর খবর জনসম্মুখে আসতেই দুঃখের কালো মেঘ ঘিরে ধরে গোটা বিনোদন জগতকে। তাঁর ভক্ত থেকে শুরু করে অন্যান্য সিনেমাপ্রেমী, সকলেই বেশ দুঃখ পেয়েছেন কিংবদন্তি অভিনেতার না ফেরার দেশে চলে যাওয়ায়। তবে এরই মাঝে বড় পরিকল্পনা করছে দেওল পরিবার। কী সেই পরিকল্পনা? এক স্মরণসভার আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে তাদের তরফ থেকে।

গত ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিংবদন্তি অভিনেতাকে। এরই মাঝে চারিদিকে ভুয়ো খবর ছড়ায় যে তারাদের দেশে চলে গিয়েছেন ধর্মেন্দ্র। এই খবর জানতে পেরে বেশ দুঃখ পান তাঁর ভক্তরা। যদিও পরে জানা যায় যে খবরটি সম্পূর্ণ মিথ্যে ছিল এবং বাড়িতে ফিরিয়ে আনা হয় অভিনেতাকে। এমনকি সানি দেওলকে ধমক দিতে দেখা যায় সকলকে, তিনি ফিরে আসার পর, বাড়ির সামনে ভিড় জমানোর জন্য। চোখের নিমেষে সেই দৃশ্যও ছড়িয়ে পড়ে চারিদিকে। একটুও দেরি হয়নি, সেই মুহূর্ত ভাইরাল হতে।

আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। গোটা দেওল পরিবারের তরফ থেকে তাঁর জন্মদিন বড়সড়ভাবে পালন করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গত সোমবার সবকিছু যেন ওলটপালট হয়ে যায়। কিংবদন্তি অভিনেতা নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর জানাজানি হতেই সেখানে ছুটে যান বলিউডের একাধিক তারকারা। সকল বিশিষ্টজনেরা এই কঠিন সময়ে শেষকৃত্যের পাশাপাশি তাঁর পরিবারের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছান। সেদিন গোটা সমাজমাধ্যমে শুধু ধর্মেন্দ্রকে নিয়েই খবর চলছিল।

নিঃশব্দে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর এবার দেওল পরিবারের তরফ থেকে মুম্বাইয়ে স্মরণসভা আয়োজন করা হবে। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই স্মরণসভাটি আয়োজিত হচ্ছে। যদিও কোন জায়গায় স্মরণসভাটি হবে, তা নিয়ে এখনো পর্যন্ত কিছু ঠিক করা হয়নি। সেক্ষেত্রে দেখার যে আগামী সপ্তাহে কি হয়। তবে এখনো পর্যন্ত তাঁর মৃত্যু নিয়ে শোক অনেকেই কাটিয়ে উঠতে পারেননি।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *