কোহলি-গম্ভীরকে দুর্দান্ত ইনিংসের জন্য কৃতিত্ব দিলেন ঋতুরাজ

কোহলি-গম্ভীরকে দুর্দান্ত ইনিংসের জন্য কৃতিত্ব দিলেন ঋতুরাজ

দেবজিৎ মুখার্জি: রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া হারায় হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই সবকিছুর মাঝেও তাঁদের দৃষ্টি আকর্ষণ করেছে দলের তরুণ তারকা ঋতুরাজ গায়েকওয়ারের দুর্দান্ত সেঞ্চুরি। প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচে তিনি যেমন ব্যাটিং তুলে ধরেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ ৮ থেকে ৮০ সকলেই। তবে এমন দুর্দান্ত পারফরমেন্সের জন্য ঋতুরাজ কৃতিত্ব দিলেন বিরাট কোহলি ও হেড কোচ গৌতম গম্ভীরকে। তাঁর মতে, এমন ইনিংস খেলা সম্ভব হতো না যদি দুজনে না থাকতেন।

ইনিংস বিরতিতে ঋতুরাজ গায়েকওয়ার বিরাট কোহলি প্রসঙ্গে বলেন। তাঁর বক্তব্য, “বহুদিনের স্বপ্ন ছিল বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার। উনি অনেক সাহায্য করেছেন ব্যাটিং করার সময়ে। উনি আমাকে ফিল্ডিংয়ের ফাঁক কাজে লাগানোর পরামর্শ দেন। কোন বোলার কেমন বল করে বা কিভাবে তা সামলাতে হবে, সেই সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। এই জাতীয় গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি এবং উপকৃত হয়েছে।”

ম্যাচ শেষে তরুণ তারকা কথা বলেন গৌতম গম্ভীরের। ঋতুরাজ বলেন, “উনি আমাকে বলেছিলেন যে আমি সিরিজে চার নম্বরে ব্যাট করব। এতে আত্মবিশ্বাস বেড়েছে আমার। ভরসা দেখিয়েছে কোচ এবং এটাই তো ক্রিকেটাররা চায়। উনি ভরসা রেখেছেন বলেই আমি সফল হয়েছি। পরের ম্যাচেও ভালো খেলতে চাই। আমাকে স্বাভাবিক খেলা খেলতে বলেছেন গৌতি ভাই এবং আমি সেটাই করার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, রায়পুরে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে তোলে ৫ উইকেটে ৩৫৮। শতরান করেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া অর্ধশতরান করেন কেএল রাহুল। জবাবে রান তাড়া করতে নেমে অন্তিম ওভার শেষ হওয়ার চার বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। শতরান করেন এডেন মার্করাম। এছাড়া অর্ধশতরানের ইনিংস আসে ব্রিটস্কে ও ব্রেভিসের ব্যাট থেকে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় এডেন মার্করামকে। সিরিজের অন্তিম ম্যাচ খেলা হবে বিশাখাপত্তনামে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *