লখনৌ ম্যাচের আগে ধুরন্ধর দেখতে গেল টিম ইন্ডিয়া

লখনৌ ম্যাচের আগে ধুরন্ধর দেখতে গেল টিম ইন্ডিয়া

দেবজিৎ মুখার্জি: বর্তমানে ‘ধুরন্ধর’ ছবির নেশায় বুঁদ দেশের সিনেমাপ্রেমীরা। বিতর্কের বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দারুন ব্যবসা করে চলেছে বক্স অফিসে। বিশেষ করে অক্ষয় খান্নার অভিনয় প্রশংসা করেছেন বলি তারকা থেকে সিনেমাপ্রেমী সকলেই। এই ছবির নেশা থেকে বাদ গেল না ভারতীয় ক্রিকেট দলও। দলের কয়েকজন ক্রিকেটার মাল্টিপ্লেক্সে গিয়ে ছবিটি দেখে আসেন।

জানা গিয়েছে, সোমবার রাত ৮টা বেজে ১০ মিনিটের শোয়ে দলের ক্রিকেটাররা যান ফিনিক্স পালাসিও মলের মাল্টিপ্লেক্সে। দলটিতে ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, তিলক বর্মা ও বোলিং কোচ মর্নি মর্কেল। শুধু তাই নয়, এর সঙ্গে এটাও জানা গিয়েছে যে পুরো অডিটোরিয়ামটাই নাকি বুক করা ছিল ভারতীয়দের জন্য। 

শপিং মলের তরফ থেকেও এই বিষয়টা নিয়ে জানানো হয়েছে। তাদের বক্তব্য, “আমরা একটি অডি নম্বর ১০ বুক করেছিলাম তাঁদের জন্য। বহু নিয়ম আমাদের মানতে হয়েছে ওনাদের সিকিউরিটির জন্য। তাই সেই শো শুধু দেখেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। আমরাও খুশি আমাদের চ্যাম্পিয়ন টিমকে আতিথেয়তা করতে পেরে। মোট ৪০ জন ছিলেন ওই দলে।” রাত বারোটার কিছুক্ষণ পর তাঁরা হল ছাড়েন বলে খবর।

বলে রাখা ভালো, আর কিছুক্ষণ পর লখনৌয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই পর্যন্ত সিরিজের ফলাফল ২-১। তিনটির মধ্যে দুটিতে জিতেছে ভারত এবং একটিতে দক্ষিণ আফ্রিকা। সুতরাং লখনউ ম্যাচকে ঘিরে উন্মাদনা যে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের তুঙ্গে, তা না বললেও চলে। আজ যেমনি সূর্যকুমার যাদবদের লক্ষ্য হবে ম্যাচটি জিতে সিরিজ নিজেদের ঝুলিতে তোলা, তেমনি দক্ষিণ আফ্রিকার লক্ষ্য হবে ম্যাচ জিতে সিরিজের টিকে থাকা। সেক্ষেত্রে দেখার যে শেষ পর্যন্ত কারা সফল হয় নিজেদের লক্ষ্যে। ভারত সিরিজ নিজেদের পকেটে তুলবে নাকি দক্ষিণ আফ্রিকা সিরিজে টিকে থাকবে? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *