ফর্মের জন্য বাদ পড়লেন গিল? মুখ খুললে আগারকার

ফর্মের জন্য বাদ পড়লেন গিল? মুখ খুললে আগারকার

দেবজিৎ মুখার্জি: টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন টিম ইন্ডিয়া নয়া টেস্ট ও একদিনের ক্রিকেটের অধিনায়ক শুভমান গিল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি ফিরে আসার পর থেকে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারছিলেন না। শুধু তাই নয়, ঝুলিতে তুলতে পারেননি কোন অর্ধশতরান বা শতরানের ইনিংস। এছাড়া ‘স্ট্রাইক রেট’ও তেমন ভালো নয়। অনেকেই ভেবেছিলেন যে ব্যক্তিগত পছন্দের জন্য হয়তো গিল দলে জায়গা পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাঁর পরিবর্তে জায়গা দেওয়া হল ঈশান কিষানকে।

যদিও কেন গিলকে সুযোগ দেওয়া হয়নি, তা নিয়ে মুখ খুলেছেন নির্বাচক প্রধান অজিত আগারকার। কি কারনে বা কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে গিলকে, সেই ব্যাপারে যাবতীয় সবকিছু তিনি জানিয়েছেন। তাঁর যুক্তি, ভারসাম্যকে গুরুত্ব দিয়ে দল করা হয়েছে। তবে এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে গিলকে ফর্মের জন্য বাদ দেওয়া হয়নি। বরং তিন কম্বিনেশনের সঙ্গে মিলছিল না বলেই বাদ পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যদিও অনেক ক্রিকেটপ্রেমী দাবি করছেন যে পারফরমেন্সের ভিত্তিতেই বাদ পড়েছেন শুভমান গিল। 

অজিত আগারকার বলেন, “কোন সন্দেহ নেই শুভমানের কোয়ালিটি নিয়ে। বর্তমানে ও হয়তো রান পায়নি। তবে আপনার ও আমার মত আলাদা হতে পারে। এটা ঠিক যে কিছু সময়ে ক্রিকেটার বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে উপর-নিচ থাকে ফর্মে। তবে এটা গুরুত্বপূর্ণ যে কোন কম্বিনেশনে খেলব। বাদ তো কাউকে না কাউকে পড়তেই হত। বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে।”

তিনি আরো বলেন, “আবারো বলছি ব্যক্তিগত দক্ষতার দিকে নজর না দিয়ে ভারসাম্যের উপর ভিত্তি করে দল বেছে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য ছিল এমন একজন উইকেটকিপারকে নেওয়া যে টপ অর্ডারেও ব্যাট করতে পারবে। সেই কারণেই সঞ্জু ও ঈশান থাকছে। দুর্ভাগ্যবশত ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও বাদ পড়তে হয়েছে শুভমনকে। রিঙ্কু থাকছে ফিনিশার হিসেবে। গিলের পরিবর্তে সহ-অধিনায়ক অক্ষর। গিল ফর্মের জন্য বাদ পড়েনি। টিম কম্বিনেশনের সঙ্গে মিলছিল না বলে বাদ পড়েছে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *