বাংলাদেশে মৌলবাদীদের শাসন নিয়ে কবিতা লিখলেন শাকিব

বাংলাদেশে মৌলবাদীদের শাসন নিয়ে কবিতা লিখলেন শাকিব

নিউজ ডেস্ক: বর্তমানে মৌলবাদীদের শাসনে মুজিবের দেশ বাংলাদেশ। প্রতিটা মুহূর্তেই আতঙ্কে দিন কাটাচ্ছেন সংখ্যালঘুরা। প্রতিনিয়তই তাঁদের উপর চালানো হচ্ছে অত্যাচার। সম্প্রতি, দিপু দাসকে যেভাবে হত্যা করে চলেছে পৈশাচিক উল্লাস, তা দেখে গায়ে কাঁটা দিয়েছে বাংলাদেশের নাগরিকদের। শুধু তাই নয়, নিন্দায় সরব হয়েছেন এপার বাংলার নেটিজেনরাও। অনেকে আবার হিন্দু জাগরণের ডাক দেওয়ার পাশাপাশি নয়াদিল্লিকে পদক্ষেপের অনুরোধ করেছেন। এক কথায় বলতে গেলে, রাগে ফুঁসছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ।

মৌলবাদীদের আতঙ্ক এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সংখ্যালঘুরা মুখ পর্যন্ত খুলতে ভয় পাচ্ছেন। সংবাদমাধ্যমগুলিও কমবেশি আতঙ্কে দিন কাটাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট পর্যন্ত এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি। খোদ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস একজন সংখ্যালঘু। তিনিও বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানাননি। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে হয়তো মৌলবাদীদের ভয়তে তিনি মুখ খুলছেন না। সবমিলিয়ে, যেই বাংলাদেশ একসময় গোটা বিশ্বের কাছে সম্প্রীতির উদাহরণ ছিল, তা এখন যেন হারিয়ে গিয়েছে।

তবে এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক, তথা আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ, শাকিব আল হাসান। দিপু দাস হত্যাকান্ড সহ ওসমান হাদির হত্যা, সবটা মিলিয়েই তিনি একটি কবিতা লিখেন। তিনি মৌলবাদে বিশ্বাসী নন, তাই বিন্দুমাত্র ভয় পাননি, তা নিয়ে মুখ খুলতে। প্রাক্তন অধিনায়ক লিখেছেন,

“রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু,

টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু,

সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে!

এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—

সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।

লক্ষ্মীপুরের শিশু আয়শা,

মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি!

ওরা কেউ রাজনীতি বোঝে না,

ধর্ম বোঝে না—

তবুও ওদের জীবন দিতে হয়েছে!

শিশুদের জন্য,

শিশুদের ভবিষ্যতের জন্য,

মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—

সর্বোপরি

শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?

ভালো থেকো, সুস্থ থেকো—

আগামী গড়বার কারিগর,

আমাদের আগামী প্রজন্ম।

সবাইকে বড় দিনের শুভেচ্ছা”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *