২০২৬এ কবার দেখা যাবে রোকো?

২০২৬এ কবার দেখা যাবে রোকো?

দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম এবং সংক্ষিপ্ত ফরম্যাট, অর্থাৎ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে, অবসর নিলেও একদিনের ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এখনো ব্যাট হাতে করে যাচ্ছেন রান দুজনেই। বলা ভালো, দুজনের যে বয়স ৩৫ পেরিয়ে গেছে, তাঁদের খেলা দেখে যেন তা বোঝা যাচ্ছে না। এখানেই শেষ নয়, দুই নক্ষত্রকে রাখা হয়েছে ২০২৭ সালের আসন্ন ওডিআই বিশ্বকাপের পরিকল্পনায়ও। এক কথায় বলতে গেলে, এখনো দুজনের গুরুত্ব একই রয়ে গিয়েছে। 

স্বাভাবিকভাবেই এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে সদ্য শুরু হওয়া নতুন বছরে ঠিক কতবার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ক্রিকেটের মাঠে দেখা যাবে। কারণ এই বিষয়টা এখন সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে দুজনের হাতে আর খুব বেশি সময় নেই। বিস্তারিতভাবে বলতে গেলে, ক্রিকেটকে আর হাতেগোনা মাত্র কয়েকদিন দিতে পারবেন দুই তারকা। সেক্ষেত্রে দুই ক্রিকেটারের ভক্তদের মধ্যে এই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলতে পারলেও এই বছর ঠিক কতবার জাতীয় দলের জার্সিতে দুজনকে দেখা যাবে।

হিসাব অনুযায়ী দুই তারকা যদি অবসর না গ্রহণ করেন, তাহলে মোট ২৯ বার তাঁদের খেলতে দেখা যাবে। জাতীয় দলের জার্সিতে ১৫টি একদিনের ম্যাচ এবং আইপিএলে ১৪টি। তবে সেই সংখ্যাটি বাড়ার সম্ভাবনা রয়েছে যদি আইপিএলের নকআউট পর্বে তাঁদের দল – রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স – ওঠে। শুধু তাই নয়, যদি দুজনেই বিজয় হাজারে ট্রফি খেলেন, তাহলেও সেই সংখ্যাটা বাড়বে। তবে নিশ্চিতভাবে মোট ২৯ বার দুই তারকাকে দেখা যাবে। সুতরাং দুজনকে নিয়ে যে উন্মাদনা তুঙ্গে থাকবে, তা না বললেও চলে। এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়। দুজনে চলতি বছরে খেলা চালিয়ে যাবেন নাকি অবসর নেবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *