এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Wed, 21 Jan 2026 12:51:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 242543434 যত কান্ড বেলডাঙায় http://ebanglarmukh.com/opinion/whatever-happens-happens-in-beldanga/ http://ebanglarmukh.com/opinion/whatever-happens-happens-in-beldanga/#respond Wed, 21 Jan 2026 12:51:17 +0000 https://ebanglarmukh.com/?p=2944 হাফিজুর রহমান, কলকাতা: এখন একটিই খবর বেশ বাজার গরম করছে সেটি হল জি নিউজ-এর সাংবাদিক! সোমা মাইতির আর শারীরিক নিগৃহর ঘটনা। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুত্তে ক্ষোভ দেখাচ্ছিল উত্তোজিত জনতা। সেখানে উপস্থিত ছিল আমদের কাহিনির নায়্যিকা সোমা মাইতি ও তার ক্যামেরাম্যান।

সোমা জানিয়েছে যে উত্তোজিত জনতা তার শ্লীলতাহানি করেছে। দু কিলো মিটার রাস্তায় চুলের মুঠি ধরে টেনে নিয়ে মাথায় মেরেছে উত্তোজিত জনতা। তাকে বাচাতে গিয়ে তার কামেরাম্যানের মাথা ফেটেছে। কোনরকমে সোমা মুক্তি পেয়ে বেসরকারি এক নার্সিংহোমে ভর্তি হয়েছে। রহস্য শুরু এখান থেকে। রহস্যের পর্দা খুলে সত্যি ঘটনা বলছি। ঘটনার সময় নাকি পুলিশ ছিল নীরব দর্শক! সোমা ভুলে গেছে এটা গোবলয নয়, প্রকাশ্য রাস্তায় লোক মহিলার শিল্লতাহানির দৃশ্য দেখে হজম করবে এটি কল্পকাহিনী ছাড়া অন্য কিছু নয়

নারী লাঞ্ছনা বলে কথ্য। ওমনি গোদি মিডিয়ার হুক্কাহুয়া শুরু সঙ্গে হোয়াটস্যাপ ইউনিভারসিটিব দু টাকার ট্রোলার বাহিনী। যে সময় জি টিভির সেই সাংবাদিক নার্সিং হোম যায়, পরনে ছিল মেরুণ রঙের টাইট গেঘী ও স্কাই ব্লু জিন্স। ছবিতে দেখা গেছ টি শার্ট অক্ষত অবস্থায় আছে কোথাও ছেড়া ফাটা নেই,, অথচ অভিনয় করে বলা হয়েছে জামা কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়েছে। হাত নেড়ে প্রেসের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছে সবকিছু রেকর্ড হচ্ছে। পরে যখন সেই সংবাদিক নামি মহিলা জিনসের পা গুটিয়ে বা হাতে আর হাঁটুতে ব্যান্ডেজ মেরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। এখানেই শেষ নয়, এরপর সেই তথা কথিত সাংবাদিক বিছানায় শুয়ে পোস্ট ছেড়েছে। এবার ড্রেস চেঞ্জ , মেরুনের বদলে হলুদ রঙের টাইট টি-শার্ট এবং বা হাতের বদলে ডান হাতে স্লিং লাগানো আছে। গল্পের গরু কি ভাবে গাছে ওঠে এটি তার উদাহারণ।

আসলে গদি মিডিয়া বিশ্বাস হারিয়েছে অনেকদিন আগে। লোকে এখন গদি খবর না দেখে আমাদের মত চ্যানেল দেখছে। টিআরপি রেটিং কমছে হহু করে। তাই এই ভাবেই টাকা খেয়ে গদি মিডিয়া টিআরপি বাড়ানোর খেলায় মেতেছে। এভাবেই একটি সম্প্রদায়ের বিরুদ্ধে জনমত সংঘঠিত করে একটি দলের এজেন্ডায় কাঠের পুতুলের মত কাজ করে যাচ্ছ। এর পরিণাম কি হতে পারে সে সব চিন্তা ভাবনা না করেই। পাপ আর পারা চাপা যায় না ঠিক ফুটে বেরোয়। চালাকি করে ধরা পড়ে গেছে সেই ময়ূরপুচ্ছ ধারি সাংবাদিক।

]]>
http://ebanglarmukh.com/opinion/whatever-happens-happens-in-beldanga/feed/ 0 2944
ফের পরিযায়ী শ্রমিক হেনস্থা! শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত বেলডাঙা http://ebanglarmukh.com/politics/again-migrant-labour-harassed-again-chaos-in-beldanga/ http://ebanglarmukh.com/politics/again-migrant-labour-harassed-again-chaos-in-beldanga/#respond Sat, 17 Jan 2026 17:19:14 +0000 https://ebanglarmukh.com/?p=2939 দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: ফের উত্তপ্ত বেলডাঙা। ঝাড়খণ্ডের পর বিহারে পরিযায়ী শ্রমিক হেনস্থার অভিযোগ তুলে ক্ষুব্ধ স্থানীয়রা বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় লেভেল ক্রসিংও। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

অবরোধকারীদের বক্তব্য, শুক্রবার বাংলাদেশি সন্দেহে বিহারের ছাপরা এলাকায় পরিযায়ী শ্রমিক আনিসুর শেখকে হেনস্থা করা হয়। তাঁকে মারধরের জেরে তাঁর বুকের হাড় ভাঙ্গে। খবর গ্রামে পৌঁছাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা এবং দেখাতে শুরু করেন বিক্ষোভ। আহত আনিসুর গ্রামে ফিরলে তাঁকেও অবরোধস্থলে আনা হয় অ্যাম্বুলেন্স করে। তিনি চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। 

প্রতিবাদ জানাতে শনিবার সকাল থেকে পথে নেমে বিক্ষোভ দেখানো হয় ক্ষুব্ধ জনতার তরফ থেকে। বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি ভাঙচুর করা হয় লেভেল ক্রসিং, যার জেরে ট্রেন চলাচল বন্ধ হয় কৃষ্ণনগর থেকে লালগোলা অবধি। বেশ কয়েকটি গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অনেকে এই অভিযোগও করেন যে পুলিশ সেখানে উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি পরিস্থিতি সামাল দিতে। বেলার দিকে বড় পুলিশ বাহিনী ও র‍্যাফ ময়দারি নামে পরিস্থিতি সামাল দিতে। রেললাইন অবরোধকারীদের লাঠিচার্জ করে তুলে দেওয়া হয়। তাড়া করেও ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

]]>
http://ebanglarmukh.com/politics/again-migrant-labour-harassed-again-chaos-in-beldanga/feed/ 0 2939
দুই ম্যাচে দুই ব্যর্থ ইনিংসের পর রোহিতকে বিঁধলেন দুশখাতে http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/ http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/#respond Thu, 15 Jan 2026 16:23:18 +0000 https://ebanglarmukh.com/?p=2936 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে জমে উঠেছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ। এখনো পর্যন্ত সিরিজের ফলাফল ১-১। অর্থাৎ রবিবারের ডিসাইডার যে অত্যন্ত হাড্ডাহাড্ডি এবং রোমাঞ্চকর হবে, তা এখনই বেশ স্পষ্ট। 

তবে প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, যা ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এবার এই প্রসঙ্গে বড় মন্তব্য করে বসলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। বলা ভালো, রীতিমতো বিঁধলেন হিটম্যানকে।

দুশখাতে বলেন, “ব্যাট করা সহজ ছিল না দুটি ইনিংসের শুরুতেই। পিচ পুরোপুরি আদর্শ ছিল নতুন বলের জন্য। তবে রোহিতকে বেশ স্বাচ্ছন্দ দেখেছিলাম প্রথম ম্যাচে। কিন্তু দ্বিতীয় ম্যাচে অতটা লাগেনি। তাই চ্যালেঞ্জিং হতে চলেছে ওর কাছে রান করাটা। কম খেলেছে বলেই ব্যর্থ হচ্ছে। ও কিন্তু পর্যাপ্ত ক্রিকেট খেলে না সিরিজের মাঝে।”

]]>
http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/feed/ 0 2936
“আসল দেশদ্রোহী শাহরুখ, সালমান নয়” রাতারাতি পাল্টাল বিজেপি মন্ত্রীর মন্তব্য http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/ http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/#respond Thu, 15 Jan 2026 15:52:23 +0000 https://ebanglarmukh.com/?p=2931 দেবজিৎ মুখার্জি: বাংলাদেশের চলতি হিন্দু নির্যাতন ও হত্যা নিয়ে ফের শাহরুখ খানকে আক্রমণ এক বিজেপি নেতার। বুধবার উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং ক্ষোভ উগড়ে দিয়ে দাবি করেন যে সালমান খান দেশদ্রোহী এবং তাঁকে ঝোলানো উচিত ফাঁসিতে। কিন্তু বৃহস্পতিবার সম্পূর্ণ উল্টো কথা বললেন তিনি। তাঁর বক্তব্য, প্রকৃত দেশদ্রোহী কিং খানই। 

কেন পাল্টালো তাঁর এই মন্তব্য? তিনি বলেন, “সালমান খান কিন্তু অসাধারণ অভিনেতা। আসলে আমি ওর নাম বলতে চাইনি। শাহরুখের কথা বলতে গিয়েছিলাম। যখনই সমস্যায় পড়ে পাকিস্তান, তখন শাহরুখ অজস্র টাকা দেয়। আর প্রতিবাদে সোচ্চার হয় ভারতের গণপিটুনি নিয়ে। কিন্তু বাংলাদেশে আজ যখন পরপর হিন্দু নিধনের ঘটনা ঘটছে, তখন কোনও কথা নেই শাহরুখের মুখে। শাহরুখ খানই আসল দেশদ্রোহী। সালমান নয়। কোনও সন্দেহ নেই এটাতে।”

যদিও বিজেপি মন্ত্রীর এমন মন্তব্যে রীতিমতো হাসির রোল বিরোধী শিবিরে। একাংশের মতে, সালমান খানকে ‘গুড বুকে’ রাখার নির্দেশ এসেছে যেহেতু তিনি শোরগোল ফেলেছেন চিনে ‘ব্যাটেল অফ গালওয়ান’এর টিজারে বিকুমল্লা সন্তোষের ভূমিকায়।

]]>
http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/feed/ 0 2931
সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা: স্থগিতাদেশ ইডির বিরুদ্ধে এফআইআরে, নির্দেশ সিসিটিভি ফুটেজ সংরক্ষণের http://ebanglarmukh.com/politics/ipac-case-in-supreme-court/ http://ebanglarmukh.com/politics/ipac-case-in-supreme-court/#respond Thu, 15 Jan 2026 14:58:13 +0000 https://ebanglarmukh.com/?p=2929 দেবজিৎ মুখার্জি: শীর্ষ আদালতে সুপ্রিম স্বস্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। আইপ্যাক মামলার শুনানিতে বড় নির্দেশ আদালতের। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলির উপর দেওয়া হল স্থগিতাদেশ। এখানেই শেষ নয়, সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার মামলার শুনানি ছিল বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মিশ্র বলেন, “মামলায় একাধিক বৃহত্তর প্রসঙ্গ ওঠার পাশাপাশি রয়েছে বহু সংগত প্রশ্ন, যার মীমাংসা না হলে আগামীদিনে ভেঙে পড়বে আইনের শাসন। নানা রাজ্যে নানা সরকার প্রশাসন চালায়। সমগ্র দেশে তদন্ত করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁদের অধিকার নেই কোনও দলের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার। তবে তদন্ত আইন সংগতভাবে হলে, তা ব্যাহত করা যাবে না দলীয় স্বার্থের ঢাল নিয়ে।”

তিনি আরও বলেন, “সকল পক্ষের কাছে জবাব তলব করা হলো এনিয়ে দুই সপ্তাহের মধ্যে। যে চারটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে, তাতে স্থগিতাদেশ দেওয়া হলো। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের।”

]]>
http://ebanglarmukh.com/politics/ipac-case-in-supreme-court/feed/ 0 2929
মিচেলের মারকুটে ইনিংসে সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড http://ebanglarmukh.com/sports/kiwis-equalised-series-with-the-help-of-mitchells-batting/ http://ebanglarmukh.com/sports/kiwis-equalised-series-with-the-help-of-mitchells-batting/#respond Wed, 14 Jan 2026 18:20:15 +0000 https://ebanglarmukh.com/?p=2924 দেবজিৎ মুখার্জি: ড্যারিল মিচেলের দাপুটে ব্যাটিংয়ের উপর ভর করে তিন ম্যাচের একদিনের সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। ৭ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিল কিউইরা। যদিও অপর প্রান্ত থেকে দুর্দান্ত সাথ দিয়েছেন উইল ইয়াং। এক কথায় বলতে গেলে, দ্বিতীয় ম্যাচে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। 

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৭ উইকেটে ২৮৪। শতরান করেন কেএল রাহুল। এছাড়া অর্ধশতরান করেন অধিনায়ক শুভমান গিল। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট তোলেন ক্রিস্টিয়ান ক্লার্ক। এছাড়া একটি করে উইকেট পান জ্যামিসন, ফোক্স, লেনক্স ও অধিনায়ক ব্রেসওয়েল।

জবাবে রান তাড়া করতে নেমে ৪৮ ওভার শেষ হওয়ার আগে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। শতরান করেন দলের তারকা ক্রিকেটার ড্যারিল মিচেল। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১৩১। এছাড়া ৮৭ রানের এক অসাধারণ ইনিংস আসে উইল ইয়াংয়ের ব্যাট থেকেও। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পান রানা, প্রসিদ্ধ ও কুলদীপ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মিচেলকে।

]]>
http://ebanglarmukh.com/sports/kiwis-equalised-series-with-the-help-of-mitchells-batting/feed/ 0 2924
ফের কমিশনকে কটাক্ষ বঙ্গ বিজেপির, শমীকের পর এবার দিলীপ http://ebanglarmukh.com/politics/dilip-ghosh-slams-commission-after-samik-bhattacharya/ http://ebanglarmukh.com/politics/dilip-ghosh-slams-commission-after-samik-bhattacharya/#respond Wed, 14 Jan 2026 17:27:01 +0000 https://ebanglarmukh.com/?p=2921 দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পর এবার কমিশনকে কটাক্ষ করলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে দুর্গাপুরের মুচিপাড়ার শিবাজী পার্কে প্রাতঃভ্রমণের পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং সময় বাড়ানোর দাবি তোলেন।

দিলীপ ঘোষ বলেন, “কমিশন অভিযোগ অর্থাৎ ফর্ম ৭ জমা দেওয়ার সময় দিয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। আমরা জানি এখনো বহু নাম আছে যেগুলি বিতর্কিত বা নথি নেই। যদি আমাদের এই নিয়ে অভিযোগ না করতে দেওয়া হয়, তাহলে মানে কি এসআইআরের? নাম জোর করে ঢোকানো হচ্ছে। রাজ্য সরকারের আধিকারিকরা নির্দেশ মানছেন না। লাভ নেই এটা করে। সময় বাড়ানো হোক তাহলে।”

তিনি আরো বলেন, “এসআইআর যেন চলতে থাকে, যতক্ষণ না সব অভিযোগ আসছে। নাহলে এটার মূল্য নেই। এটা ভাবুন কমিশন।” পাশাপাশি, বিএলওদের নির্বিকভাবে কাজ করার পরামর্শও দেন দিলীপ ঘোষ। জ্ঞানেশ কুমারকে বলছি, দিল্লিতে বসে থেকে হবে না। আপনি বাংলায় আসুন এবং এখান থেকে নিশ্চিত করুন এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে শেষ হওয়া।”

]]>
http://ebanglarmukh.com/politics/dilip-ghosh-slams-commission-after-samik-bhattacharya/feed/ 0 2921
আইপ্যাক ও ১০০ দিনের কাজ মামলায় কি বলল আদালত? http://ebanglarmukh.com/politics/calcutta-high-court-on-ipac-and-100-days-work-money-case/ http://ebanglarmukh.com/politics/calcutta-high-court-on-ipac-and-100-days-work-money-case/#respond Wed, 14 Jan 2026 15:00:36 +0000 https://ebanglarmukh.com/?p=2917 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় প্রতিনিয়তই চড়ছে উত্তেজনার পারদ। এমন পরিস্থিতিতে বুধবার দুই গুরুত্বপূর্ণ মামলার – আইপ্যাক মামলা ও ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলা – শুনানিতে নিজেদের পর্যবেক্ষণ জানালো আদালত।

শাসকদলের তরফ থেকে যে মামলা করা হয়, তার নিষ্পত্তি করে আদালত, যদিও ইডির মামলা মুলতুবি রয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ পর্যবেক্ষণে জানিয়েছেন, “যেহেতু ইডি স্পেশাল লিভ পেটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে এবং একই বিষয়বস্তু, তাই সেখানে হাই কোর্টে আবেদন করা যেতে পারে এই মামলার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পরেই। বলে রাখা ভালো, ইডি অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। মামলার শুনানি হবে বৃহস্পতিবার। 

অন্যদিকে, ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেছেন, “যাঁরা মনরেগায় কাজ করেন, তাঁরা দরিদ্র। তাই আমাদের লক্ষ্য টাকার ব্যবস্থা করাই। আমরা সকলেই চাই ১০০ দিনের টাকা শ্রমিকদের হাতে পৌঁছে যাক। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ই ফেব্রুয়ারি।”

]]>
http://ebanglarmukh.com/politics/calcutta-high-court-on-ipac-and-100-days-work-money-case/feed/ 0 2917
পশ্চিমবঙ্গে এসআইআর: কমিশনকে কড়া নির্দেশ আদালতের http://ebanglarmukh.com/politics/west-bengal-sir-supreme-courts-strict-instruction-to-commission/ http://ebanglarmukh.com/politics/west-bengal-sir-supreme-courts-strict-instruction-to-commission/#respond Tue, 13 Jan 2026 06:22:44 +0000 https://ebanglarmukh.com/?p=2914 দেবজিৎ মুখার্জি: ভোটমুখী বাংলায় নয়া মোড়! মান্যতা পেল তৃণমূল কংগ্রেসের আপত্তি। এসআইআরের ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ নিয়ে সুপ্রিম কোর্টে যেই মামলা দায়ের করেছিলেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেন, তাতে ধাক্কা খেলো কমিশন। 

শীর্ষ আদালতের তরফ থেকে জবাব চাওয়া হলো কমিশনের কাছে। এক সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী শুনানি চলতি মাসের ১৯ তারিখে।

সোমবার মামলাটি শোনা হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। তৃণমূলের হয়ে প্রশ্ন করেন আইনজীবী কপিল সিব্বল। তাঁর বক্তব্য, ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ অযৌক্তিকর ও অদ্ভুত একটি প্রক্রিয়া এবং কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে। বিচারপতিরা কমিশনের আইজিডির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি দুই সপ্তাহের সময় চান। কিন্তু প্রধান বিচারপতির তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয় যে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে।

]]>
http://ebanglarmukh.com/politics/west-bengal-sir-supreme-courts-strict-instruction-to-commission/feed/ 0 2914
দলের তিন বাহিনীর দায়িত্ব কি, স্পষ্ট করলেন অভিষেক http://ebanglarmukh.com/politics/abhishek-banerjee-explains-duties-of-three-division-of-party/ http://ebanglarmukh.com/politics/abhishek-banerjee-explains-duties-of-three-division-of-party/#respond Tue, 13 Jan 2026 06:19:36 +0000 https://ebanglarmukh.com/?p=2911 দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার মিলন মেলায় অনুষ্ঠিত হয় শাসকদল তৃণমূল কংগ্রেসের ‘ডিজিটাল যোদ্ধা’দের সম্মেলন। সেখান থেকে দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তাঁর বক্তব্য, সেনাবাহিনীতে যেমন স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা রয়েছে, তেমনি তৃণমূলেও একই রয়েছে এবং তাঁরাই থাকবেন লড়াইয়ের ময়দানে। শুধু তাই নয়, তাঁদের দায়িত্ব কি, সেটাও জানিয়ে দেন দলের সেনাপতি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা মামলা লড়ি সুপ্রিম কোর্টে, মানুষের কথা তুলি সংসদে, পাশে থাকি মানুষের। আমরা হচ্ছি নেভি।” এরপর আর্মি কারা, তাও বলেন তিনি। তাঁর বক্তব্য, “যাঁরা মিছিলে পা মেলান, দলের পতাকা ধরেন বা ব্যানার-ফেস্টুন লাগান, তাঁরা আর্মি।” অবশেষে এয়ারফোর্স কারা এবং তাঁদের ভূমিকা কি, সেটাও তুলে ধরেন ডায়মন্ড হারবার সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আর আপনারা ডিজিটাল যোদ্ধারা, যাঁরা সোশ্যাল মিডিয়ায় লড়াই করছেন, তাঁরা এয়ারফোর্স।”

]]>
http://ebanglarmukh.com/politics/abhishek-banerjee-explains-duties-of-three-division-of-party/feed/ 0 2911