দলের তিন বাহিনীর দায়িত্ব কি, স্পষ্ট করলেন অভিষেক

দলের তিন বাহিনীর দায়িত্ব কি, স্পষ্ট করলেন অভিষেক

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার মিলন মেলায় অনুষ্ঠিত হয় শাসকদল তৃণমূল কংগ্রেসের ‘ডিজিটাল যোদ্ধা’দের সম্মেলন। সেখান থেকে দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তাঁর বক্তব্য, সেনাবাহিনীতে যেমন স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা রয়েছে, তেমনি তৃণমূলেও একই রয়েছে এবং তাঁরাই থাকবেন লড়াইয়ের ময়দানে। শুধু তাই নয়, তাঁদের দায়িত্ব কি, সেটাও জানিয়ে দেন দলের সেনাপতি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা মামলা লড়ি সুপ্রিম কোর্টে, মানুষের কথা তুলি সংসদে, পাশে থাকি মানুষের। আমরা হচ্ছি নেভি।” এরপর আর্মি কারা, তাও বলেন তিনি। তাঁর বক্তব্য, “যাঁরা মিছিলে পা মেলান, দলের পতাকা ধরেন বা ব্যানার-ফেস্টুন লাগান, তাঁরা আর্মি।” অবশেষে এয়ারফোর্স কারা এবং তাঁদের ভূমিকা কি, সেটাও তুলে ধরেন ডায়মন্ড হারবার সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আর আপনারা ডিজিটাল যোদ্ধারা, যাঁরা সোশ্যাল মিডিয়ায় লড়াই করছেন, তাঁরা এয়ারফোর্স।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *