আইপ্যাক ও ১০০ দিনের কাজ মামলায় কি বলল আদালত?

আইপ্যাক ও ১০০ দিনের কাজ মামলায় কি বলল আদালত?

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় প্রতিনিয়তই চড়ছে উত্তেজনার পারদ। এমন পরিস্থিতিতে বুধবার দুই গুরুত্বপূর্ণ মামলার – আইপ্যাক মামলা ও ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলা – শুনানিতে নিজেদের পর্যবেক্ষণ জানালো আদালত।

শাসকদলের তরফ থেকে যে মামলা করা হয়, তার নিষ্পত্তি করে আদালত, যদিও ইডির মামলা মুলতুবি রয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ পর্যবেক্ষণে জানিয়েছেন, “যেহেতু ইডি স্পেশাল লিভ পেটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে এবং একই বিষয়বস্তু, তাই সেখানে হাই কোর্টে আবেদন করা যেতে পারে এই মামলার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পরেই। বলে রাখা ভালো, ইডি অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। মামলার শুনানি হবে বৃহস্পতিবার। 

অন্যদিকে, ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেছেন, “যাঁরা মনরেগায় কাজ করেন, তাঁরা দরিদ্র। তাই আমাদের লক্ষ্য টাকার ব্যবস্থা করাই। আমরা সকলেই চাই ১০০ দিনের টাকা শ্রমিকদের হাতে পৌঁছে যাক। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ই ফেব্রুয়ারি।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *