ক্রিকেটকে চিরকালের জন্য টাকা করলেন অমিত মিশ্রা

ক্রিকেটকে চিরকালের জন্য টাকা করলেন অমিত মিশ্রা

দেবজিৎ মুখার্জি: এবার ২২ গজের সমস্ত খেলাকে চিরকালের জন্য বিদায় জানালেন অমিত মিশ্রা। ক্রিকেটের সমস্ত ফরম্যাটকে টাটা করলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া থেকে নিজের অবসর প্রসঙ্গে বক্তব্য রাখেন এবং সকলের উদ্দেশ্যে বার্তা দেন। তাঁর অবসর নেওয়ায় দুঃখ পেয়েছেন তাঁর ঘনিষ্ঠ থেকে শুরু করে অন্যান্য ভক্তরা। সকলেই তাঁকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি লিখেছেন, “অবসর ঘোষণা করছি ২৫ বছর পর। ক্রিকেট আমার প্রথম প্রেম, প্রথম শিক্ষক ও সবচেয়ে বড় উপাদান আনন্দের। আমার কাছে অত্যন্ত স্মরণীয় ক্রিকেটের এই যাত্রাপথ। আমি ধন্যবাদ জানাই বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ এবং সবার আগে সমর্থক ও পরিবারকে। আমি কৃতজ্ঞ তাঁদের প্রতি। আমাকে শক্তি দিয়েছে সমর্থকদের সমর্থন ও ভালবাসা।”

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে অমিত মিশ্রার অভিষেক ঘটে ২০০৩ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ দিয়ে শুরু। ২০০৮ সালে তিনি প্রথমবার টেস্ট ক্রিকেট খেলেছিলেন। তাঁর টেস্ট অভিষেক ঘটেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০ ওভারের ক্রিকেটে তাঁকে প্রথমবার দেখা যায় ২০১০ সালে। শেষবার তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখা যায় ২০১৭ সালে। সেটি ছিল একটি টি-২০ ম্যাচ।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *