প্লেয়িং একাদশে আর্চার! কি অবস্থান স্টোকসের?

প্লেয়িং একাদশে আর্চার! কি অবস্থান স্টোকসের?

নিউজ ডেস্ক: বার্মিংহাম টেস্টে বড় পরাজয়ের পর প্রশ্নের মুখে পড়েছে ইংল্যান্ডের প্লেয়িং স্ট্র্যাটেজি। প্রাক্তন তারকা থেকে শুরু করে সেই দেশের ক্রিকেটপ্রেমীরা, সকলেই বেশ হতাশ হয়েছেন দলের পরাজয়তে। ৩৩৬ রানের মতো বড় ব্যবধানে হেরেছে তারা, যা অনেকেই মনে করছেন এক লজ্জার নজির গড়েছে দল। যেভাবে আকাশ দ্বীপের সামনে দলের ব্যাটিং বিভাগ হিমশিম খেয়েছে, তা তৈরি করেছে একাধিক প্রশ্ন।

এই পরিস্থিতিতে দলকে ঘুরে দাঁড়াতে হলে লর্ডসে জেতা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে ভারতের ব্যাটিং বিভাগের কোমর ভাঙতে হবে ইংল্যান্ডের বোলারদের। এবার সেই কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। ইতিমধ্যেই দলের তরফ থেকে প্লেইং একাদশ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং যেমনটা আশা করা হচ্ছিল ঠিক তেমনটাই করা হয়েছে। খেলতে দেখা যাবে জোফরা আর্চারকে। জশ টাঙের পরিবর্তে তিনি প্লেইং একাদশে জায়গা পেয়েছেন। ইংল্যান্ডের সমর্থকরা মনে করছেন যে এতে দলের বোলিং বিভাগ যেমন শক্তিশালী হবে, তেমনি ভারতকে চাপেও ফেলা যাবে। 

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন দলের অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি এই ব্যাপারে নিজের বক্তব্য রাখেন। ইংল্যান্ড অধিনায়কের বক্তব্য, “ও যেভাবে চোট সামলে মাঠে ফিরেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। ওকে স্কোয়াডে রাখা হয়েছিল দ্বিতীয় টেস্টে। ও লর্ডসের প্রথম এগারোতে থাকবে। আর্চার যেকোন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দলের হয়েও যেখানেই খেলেছে, নিজের সেরাটা দিয়েছে। সকলেই ভালো করে জানে ও বল হাতে কি করে দেখাতে পারে।” এক্ষেত্রে দেখার বিষয় কেমন পারফর্ম করেন আর্চার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *