দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে জমে উঠেছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ। এখনো পর্যন্ত সিরিজের ফলাফল ১-১। অর্থাৎ রবিবারের ডিসাইডার যে অত্যন্ত হাড্ডাহাড্ডি এবং রোমাঞ্চকর হবে, তা এখনই বেশ স্পষ্ট।
তবে প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, যা ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এবার এই প্রসঙ্গে বড় মন্তব্য করে বসলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। বলা ভালো, রীতিমতো বিঁধলেন হিটম্যানকে।
দুশখাতে বলেন, “ব্যাট করা সহজ ছিল না দুটি ইনিংসের শুরুতেই। পিচ পুরোপুরি আদর্শ ছিল নতুন বলের জন্য। তবে রোহিতকে বেশ স্বাচ্ছন্দ দেখেছিলাম প্রথম ম্যাচে। কিন্তু দ্বিতীয় ম্যাচে অতটা লাগেনি। তাই চ্যালেঞ্জিং হতে চলেছে ওর কাছে রান করাটা। কম খেলেছে বলেই ব্যর্থ হচ্ছে। ও কিন্তু পর্যাপ্ত ক্রিকেট খেলে না সিরিজের মাঝে।”

