নিউজ ডেস্ক: ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে বিপদের ছায়া ভারতীয় ক্রিকেট দলের উপর। কি এমন হলো? কোচের সঙ্গে ঝগড়া ক্রিকেটারের। শুধু ঝগড়া নয়, একেবারে গরম ভাষায় ঝগড়া দুই পক্ষের মধ্যে। কাদের মধ্যে লাগল অশান্তি? গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় আরআর তারকা যশস্বী জয়েসওয়ালের। যদিও পড়ে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তবে সিরিজের আগে এমন অশান্তি বহু ক্রিকেটপ্রেমী ভালো চোখে নেননি। বলা ভালো, এটিকে অনেকে ‘ব্যাড সাইন’ হিসেবে নিচ্ছেন।
চলতি মাসের ২০ তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। ইতিমধ্যেই দল পৌঁছে গেছে ইংল্যান্ড এবং শুরু করেছে জোরদার প্রস্তুতি। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগই মন দিয়ে প্র্যাকটিস করছেন। শুধু দলের জয়ের জন্য নয়, জাতীয় দলের জায়গা পাকাপাকি করার জন্যও সবদিক দিয়ে নিজেদের প্রস্তুত করছেন তাঁরা। বলা ভালো, রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকায় সুযোগটিকে কাজে লাগাতে মরিয়া দলের সকল তরুণ ক্রিকেটার। খোদ ক্যাপ্টেন শুভমান গিলের কাছে এটি একটি বড় সুযোগ অধিনায়ক হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করার।
তবে সিরিজ শুরু হওয়ার আগে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা, যা জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়ার পর থেকেই গৌতম গম্ভীরকে বেশ ‘রাফ অ্যান্ড টাফ’ রূপে দেখা গিয়েছে। কোন কঠিন সিদ্ধান্ত নিতে তিনি দুই মিনিট ও ভাবেননি। বলা ভালো, কোন ক্রিকেটার যতই প্রতিভাশালী হোক না কেন, তিনি তাঁকে বাড়তি সুবিধা দেননি। গুরু গম্ভীর শুরু থেকেই গম্ভীরভাবে পরিস্থিতি হ্যান্ডেল করেছেন। বিশেষ করে কোচ হওয়ার পর প্রথম দুটি টেস্ট সিরিজ একেবারেই ভালো যায়নি তাঁর। সুতরাং এবার তিনি ঘুরে দাঁড়াতে মরিয়া। যতই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতুক না কেন, টেস্ট ক্রিকেটকে তিনি বেশ গুরুত্ব দিচ্ছেন।
কিন্তু এবার তিনি ঝগড়ায় জড়িয়ে পড়লেন দলের তরুণ ক্রিকেটার যশস্বী জয়েসওয়ালের সঙ্গে। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে অনুশীলন চলাকালীন, টেস্টের পরিবর্তে, টি২০র ধাঁচে ব্যাটিং করছিলেন যশস্বী এবং সেভাবে তিনি আউট হন। তা দেখে ক্ষুব্ধ হন গম্ভীর এবং তাঁকে ডাকেন। সেই মুহূর্তে দুজনে ঝগড়ায় জড়ান। এখানেই শেষ নয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। যদিও শেষ পর্যন্ত, জল বেশি দূর গড়ায়নি। পরে নেটে টেস্ট ক্রিকেটারদের মতোই ব্যাটিং করেন যশস্বী। তবে তা সত্ত্বেও প্রশ্ন উঠছে যে গম্ভীরের সঙ্গে কি মানিয়ে চলতে পারছেন না তরুণ ক্রিকেটাররা? এমনটা চললে কি দলের উন্নতি হবে? এরম একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মনে। এবার দেখার বিষয় দল কেমন পারফর্ম করে ইংল্যান্ডের বিরুদ্ধে।
