এশিয়া কাপ: টুর্নামেন্ট শুরুর আগে দলের ক্রিকেটারদের কি বার্তা গম্ভীরের?

এশিয়া কাপ: টুর্নামেন্ট শুরুর আগে দলের ক্রিকেটারদের কি বার্তা গম্ভীরের?

নিউজ ডেস্ক: আর দুদিনের মধ্যেই শুরু হচ্ছে এশিয়া কাপ। নিজেদের সেরাটা দিতে শেষ মুহূর্তেও যতটা সম্ভব নিজেদের নিখুঁত করার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন অংশগ্রহণকারী দলের ক্রিকেটাররা। প্রতিটা দল ট্রফিকে পাখিরচোখ করেছে। অন্যদিকে, সকল দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাও একেবারে অন্য মাত্রায় পৌঁছেছে টুর্নামেন্ট ঘিরে। সকলেই অপেক্ষা করছে ৯ তারিখের ‘হার্ড হিটিং ক্রিকেট’ দেখার জন্য।

তবে তার টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের এক বিশেষ বার্তা দিয়েছেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। কি বলেছেন তিনি? গম্ভীর দলের সকল ক্রিকেটারকে বলেছেন যে দেশের হয়ে খেলার সময় সর্বদা নতুন কিছু করার সুযোগ থাকে এবং তা কাজে লাগাতে। এখানেই শেষ নয়, তিনি আরো পরামর্শ দিয়েছেন সঠিকভাবে প্রশিক্ষণ নিতে এবং ভালো ক্রিকেটের হয়ে উঠতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে এমনটাই গম্ভীর সম্পর্কে বলেছেন দলের তরুণ অলরাউন্ডার শিবম দুবে।

ভিডিওতে গম্ভীরের বার্তা প্রসঙ্গে দুবেকে বলতে শোনা যায়, “আমাদের কোচ আমাদের বলেছেন যে যখন আমরা দেশের হয়ে খেলি, তখন সবসময় আমাদের কাছে একটা সুযোগ থাকে নতুন কিছু করার এবং সেই সুযোগ যেন আমরা কাজে লাগাই। সঠিকভাবেই প্রশিক্ষণ নাও এবং ভালো ক্রিকেটার হয়ে ওঠো।” পাশাপাশি, শিবম আরো জানিয়েছেন যে প্রথম একাদশে নিজের জায়গা ধরে রাখতে তিনি মরিয়া।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *