“দরকার পড়লে ও ফিরে আসবে” বিরাটকে নিয়ে বড় মন্তব্য ক্লার্কের

“দরকার পড়লে ও ফিরে আসবে” বিরাটকে নিয়ে বড় মন্তব্য ক্লার্কের

দেবজিৎ মুখার্জি: “ওকে দরকার পড়লে ও ফিরে আসবে” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন অজি তারকা মাইকেল ক্লার্ক। প্রাক্তন তারকার মতে যদি ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া বড় ব্যবধানে পরাজিত হয় টেস্ট সিরিজে, তাহলে বিরাটের ভক্তরা চাইবেন তিনি আবার ফিরে আসুক এবং সেক্ষেত্রে যদি অধিনায়ক ও নির্বাচকদের থেকে ডাক পান, তাহলে তিনি নিশ্চয়ই ফিরে আসবেন। এখানেই শেষ নয়, ক্লার্ক আরো দাবি করেন যে বিরাট কোহলি এখনো টেস্ট ক্রিকেট পছন্দ করেন। 

দেখতে দেখতে শেষ হয়ে গেল আইপিএল ২০২৫। রুদ্ধশ্বাস ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে ম্যাচ ও ট্রফির নিজেদের নামে করে নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে। পাঁচটি টেস্ট খেলা হবে দুই দলের মধ্যে। ইতিমধ্যেই দু’পক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে সদস্যদের নাম। দুই দেশের ক্রিকেটপ্রেমীরাই এখন অপেক্ষা করছেন ২০ তারিখের।

তবে এই সিরিজের আগে বড় ধাক্কা লাগে টিম ইন্ডিয়ার বিরাট কোহলির অবসরের রূপে। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি এবং তাতে মন ভাঙ্গে তাঁর ভক্তদের থেকে শুরু করে গোটা ভারতবর্ষের ক্রিকেটপ্রেমীদের। অধিকাংশই মনে করেন যে হঠকারিতায় সিদ্ধান্ত নিয়েছেন বিরাট এবং এখনো তাঁর মধ্যে যথেষ্ট ক্রিকেট বাকি রয়েছে। আবার অনেকে মনে করছেন যে বিরাটের ইচ্ছা ছিল না অবসর নেওয়ার এবং তাঁকে বাধ্য করা হয়েছে সরে দাঁড়াতে।

এবার বিরাটের ইংল্যান্ড সিরিজের আগে অবসর নেওয়া প্রসঙ্গে বক্তব্য রাখলেন প্রাক্তন অজি তারকা মাইকেল ক্লার্ক। কি বললেন তিনি? বিয়ন্ড২৩ পডকাস্টে তিনি বলেন, “আমি মনে করি যে যদি টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয় টেস্ট সিরিজে, তাহলে বিরাটের ভক্তরা চাইবে ও অবসর থেকে বেরিয়ে আসুক এবং ফের টেস্ট ক্রিকেট খেলুক। সত্যি বলতে গেলে যদি অধিনায়ক ও নির্বাচক ওকে আবার ফিরে আসতে বলে, তাহলে আমি মনে করি ও আসবে। ও এখনো টেস্ট ক্রিকেট ভালোবাসে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ক্লার্ক যা বললেন, সেটাই সত্যি হয় কিনা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কেমন ফল করবেন গৌতম গম্ভীরের ছেলেরা? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *