নিউজ ডেস্ক: দোরগোড়ায় ম্যানচেস্টারে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট। তবে তা সত্ত্বেও লর্ডসে তৃতীয় টেস্টের পরাজয় এখনো ভুলতে পারছেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। যেভাবে জয়ের কাছাকাছি এসেও ম্যাচ হাতছাড়া হয়, তা দেখে মন ভেঙ্গেছিল সকলের। বলা ভালো, এমন জায়গা থেকে কোন দল ম্যাচ হারতে পারে, এমনটা কেউই ভাবতে পারেননি।
তবে ইংল্যান্ডের প্রাক্তন তারকা পেসার স্টিভ হারমিসন মনে করেন যে বিরাট কোহলি থাকলে এমন দুর্দশা হতো না ভারতীয় ক্রিকেট দলের। তিনি দাবি করেন যে কিং কোহলি থাকলে ভারতকে রান তাড়া করতে গিয়ে হিমশিম খেতে হতো না। এখানেই শেষ নয়, বাকি প্রাক্তন তারকাদের মতো তিনিও স্বীকার করেন যে রান তাড়া করার ব্যাপারে বিরাটের সঙ্গে কারোর তুলনা হয়না।
স্টিভ হারমিসন বলেন, “টিম ইন্ডিয়ার টপ অর্ডার রান পেয়েছে। শতরান করেছে। নতুন বলে উইকেটও পেয়েছে। কিন্তু ম্যাচ জিততে পারেনি। কোহলির মতো ক্রিকেটের যদি দলে থাকতো, তাহলে এমনটা হতো না। যখন ব্যাপারটা হয় রান তাড়া করার, তখন ও কতটা দক্ষ, সেটা নিয়ে প্রশ্ন করাই উচিত নয়। ও থাকলে চতুর্থ ইনিংসে সুষ্ঠুভাবে রান তাড়া করে ম্যাচ জিততে পারতো ভারত।” এবার দেখার বিষয় যে চতুর্থ টেস্টে জয় পেয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে পারে কিনা ভারতীয় ক্রিকেট দল। কি হয় ফলাফল, সেটাই এখন দেখার।
