“বেশ সম্মানের” অধিনায়ক হয় প্রথম বক্তব্য গিলের

“বেশ সম্মানের” অধিনায়ক হয় প্রথম বক্তব্য গিলের

দেবজিৎ মুখার্জি: অবশেষে টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক হয়ে প্রথমবার মুখ খুললেন শুভমান গিল। কি বললেন তিনি? সদ্য নির্বাচিত অধিনায়কের বক্তব্য, এই সুযোগ পাওয়া বেশ সম্মানের। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে এটি যেমন একটি দায়িত্ব, তেমনি এটি গর্বের বিষয়ও। পাশাপাশি, নতুন অধিনায়ক এটাও জানান যখন কেউ ছোটবেলায় যখন কেউ ক্রিকেট খেলা শুরু করে, তখন তাঁর স্বপ্ন কি থাকে। গিলের বক্তব্য, সকলেই স্বপ্ন দেখেন ভারতের জার্সিতে খেলার এবং এক লম্বা সময় ধরে টেস্ট খেলার।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপরই একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়, গোটা ভারতীয় ক্রিকেট মহলে। কে সেই জায়গা নেবে এবং দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জেতাবে, তা নিয়ে বাড়ে ক্রিকেটপ্রেমীদের চিন্তা। পাশাপাশি, অধিনায়কত্বের দায়িত্ব কাকে দেওয়া যেতে পারে, সেই ব্যাপারেও চাপ পড়ে বোর্ডের উপর। 

এমন পরিস্থিতিতে অনেকে মনে করছিলেন যে শুভমান গিল সঠিক ক্রিকেটার যাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া যেতে পারে। আবার অনেকে মনে করছিলেন যে দলের তারকা পেস বোলার জাসপ্রিত বুমরাহকে এই দায়িত্ব দেওয়া উচিত। বলতে গেলে, এই ব্যাপারে একপ্রকার বুমরাহ বনাম গিল পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে শেষ হাসি হাসে গিল। তাঁকেই ক্যাপ্টেন করা হয় বোর্ডের তরফ থেকে। ঠিক কিসের ভিত্তিতে এই দায়িত্ব গুজরাট টাইটান্স অধিনায়ককে দেওয়া হয়, সেটাও পরিষ্কার করা হয় নির্বাচক প্রধান অজিত আগরকারের তরফ থেকে।

এরপরই দেশের ক্রিকেট মহল অপেক্ষায় ছিল কবে শুভমান গিল এই প্রসঙ্গে নিজের প্রক্রিয়া দেবেন। অবশেষে সমস্ত অপেক্ষা হয় শেষ। এই দায়িত্ব পেয়ে প্রথমবার নিজের মুখ খুললেন জিটি ক্যাপ্টেন। কি বললেন তিনি? গিল বলেন, “যখন কেউ ছোটবেলায় ক্রিকেট খেলা শুরু করে, তখন ভারতের জার্সি পড়ে খেলার একটা স্বপ্ন থাকে তার। শুধু খেলা নয়, স্বপ্ন থাকে এক লম্বা সময় ধরে দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলার। এই সুযোগ পাওয়া বিশাল সম্মানের। এটা শুধু গর্বের নয়, একটা বড় দায়িত্বের ব্যাপারও।” এবার দেখার বিষয় যে অধিনায়কের ভূমিকায় কি করে দেখান গিল। তিনি কি পারবেন ফের ভারতীয় ক্রিকেট দলকে টেস্টে শক্তিশালী করে তুলতে? কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *