সিরাজকে দেওয়া হতে পারে সম্বর্ধনা

সিরাজকে দেওয়া হতে পারে সম্বর্ধনা

নিউজ ডেস্ক: ৩ দিন হতে যায় কিন্তু এখনো ওভাল টেস্টের নেশা কাটেনি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন থেকে। এখনো যেন আনন্দটা তাজা রয়ে গিয়েছে। এখনো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ওভাল টেস্ট সংক্রান্ত ছবি বা ভিডিও ঘোরাফেরা করছে। এক কথায় বলতে গেলে, এখনো এই টেস্ট আলোচনার বিষয় হয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আগামী কয়েক প্রজন্ম হয়তো এই ম্যাচটিকে ভালো করে মনে রাখবেন।

ওভাল টেস্টে দুই দলের ক্রিকেটারদের তরফ থেকে উঠে এসেছে একাধিক অসাধারণ পারফরম্যান্স। কিন্তু ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজের বিধ্বংসী স্পেল। যেভাবে অন্তিম দিনে তিনি একা গুড়িয়ে দিলেন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে এবং দলকে জেতালেন ম্যাচ, তা দেখে খুশি হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। এখানেই শেষ নয়, সিরিজে তিনি নিয়েছেন দুটি ফাইফার এবং দুটিতেই ম্যাচ জিতেছে ভারত। 

এমন দুর্দান্ত পারফরমেন্সের জন্য এবার হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা সিরাজকে পুরস্কৃত করার পরিকল্পনা করছে। সংস্থার এক কর্তা বলেন, “এখনো সিরাজের সঙ্গে আমাদের কথা হয়নি। তবে পরিকল্পনা করবো ওকে সম্বর্ধনা দেওয়ার। ও তো আপাতত কিছুদিন শহরেই থাকবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ও যেমন পারফর্ম করেছে, সেটা আমাদের কাছেও গর্বের বিষয়।” অন্যদিকে, তেলেঙ্গানা পুলিশের তরফ থেকেও সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়েছে সিরাজকে। এবার দেখার বিষয় কি পুরস্কার পান সিরাজ।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *