দাপট জারি বাগানের, ফের বিধ্বংসী লিস্টন, উড়ে গেল বিএসএফ

দাপট জারি বাগানের, ফের বিধ্বংসী লিস্টন, উড়ে গেল বিএসএফ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি ডুরান্ড কাপে দাপট অব্যাহত মোহনবাগানের। মহামেডানের পর এবার তারা জয় পেল বিএসএফের বিরুদ্ধে। শুধু জয় নয়, ফের বড় ব্যবধানে জয় পেল তারা। ম্যাচের ফলাফল ৪-০। এই ম্যাচেও জোড়া গোল পান দলের তারকা ফুটবলার লিস্টন কোলাসো। প্রথমার্ধে মাত্র একটি গোল করে সবুজ-মেরুন শিবির। গোলের বন্যা বয়ে দ্বিতীয়ার্ধে। তিনবার বিএসএফের জালে বল জড়ায় গত আইএসএল চ্যাম্পিয়নরা। এক কথায় বলতে গেলে, রীতিমতো ডমিনেটিং ফুটবল দেখিয়েছেন দলের ফুটবলাররা। 

সোমবার ম্যাচটি খেলা হয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। প্রথম মিনিট থেকেই আক্রমণে নামে মোহনবাগান। লাগাতার প্রবেশ করতে শুরু করে বিএসএফের বক্সে। কোনরকমে রুখে দিচ্ছিল বিএসএফের রক্ষণভাগ। তবে অবশেষে মোহনবাগান গোল পায় ২৪ মিনিটের মাথায়। মনবীরের গোলে এগিয়ে যায় তারা ম্যাচে। যদিও বিএসএফের কাছেও একটা সুযোগ আসে মোহনবাগানের জালে বল জড়ানোর। কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা গোলে পরিণত করতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফলে। 

দ্বিতীয়ার্ধেও প্রথম মিনিট থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে মোহনবাগান। তবে এবার রীতিমতো হিমশিম খায় বিএসএফ। ৫৩ ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করেন লিস্টন কোলাসো। যদিও তারপর তারা রুখে যায়নি। বরং আক্রমণের গতি বাড়ায়। চতুর্থ এবং অন্তিম গোলটি আসে ৬১ মিনিটে। এবারের গোলদাতা সাহাল। তবে এরপর পঞ্চম গোলের জন্য সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি মোহনবাগান। অবশেষে ৪-০ স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে তারা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *