পান্থ-ওক্স একা নন, চোট নিয়ে খেলেছিলেন করুণও

পান্থ-ওক্স একা নন, চোট নিয়ে খেলেছিলেন করুণও

দেবজিৎ মুখার্জি: শেষ হয়ে গেছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেভাবে ওভালে ফাইনাল টেস্ট শেষ হয়েছে, তা হয়তো সকলেই মনে রাখবেন চিরকাল। একেবারে নিশ্চিত পরাজয় থেকে ম্যাচ জিতল ভারতীয় ক্রিকেট দল। অল্প ব্যবধানে ম্যাচ জেতেন শুভমান গিল ও তাঁর বাহিনী। মাত্র ৬ রানে ম্যাচ জেতে তারা এবং ড্র করে সিরিজ ২-২ ফলাফলে।

তবে সদ্য শেষ হওয়া সিরিজের মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ ও ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওক্স। যেভাবে দুজনে গুরুতর চোট নিয়ে ব্যাট করতে নেমেছিলেন, তার প্রশংসা করেছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। ভাঙা পা নিয়ে ব্যাট করেছিলেন পান্থ এবং ওক্স ব্যাট করতে নেমেছিলেন ভাঙ্গা হাত নিয়ে। যদিও একটিও বলের মোকাবিলা করতে হয়নি তাঁকে।

কিন্তু শুধু পান্থ ও ওক্স নন, চোট নিয়ে সিরিজে ব্যাটিং করেছিলেন আরো একজন ক্রিকেটার। তিনি ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার করুণ নায়ার। তিনি ওভালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন। কিন্তু সেই অবস্থায়ও খেলে গেছিলেন। সিরিজের অন্তিম ম্যাচে জয় ছাড়া কোন উপায় ছিল না ভারতের। সেই অবস্থায় করুন মাঠ ছাড়তে চাননি। ওভালে খেলতে পারলেও আসন্ন দলীপ ট্রফিতে তিনি খেলতে পারবেন না। পুরোটাই নির্ভর করছে ডাক্তারদের ছাড়পত্রের উপর।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *