ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন পান্থ

ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন পান্থ

নিউজ ডেস্ক: টেস্ট ক্রিকেটেও টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। এবারও তার ব্যাতিক্রম হলো না। ইংল্যান্ডের মাটিতে আরো একটি অসাধারণ ইনিংস এলো তাঁর ব্যাট থেকে। ৫৮ বলে ৬৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যার মধ্যে রয়েছে ৮টি চার এবং তিনটি ছক্কা। এই ইনিংস দেখে মুগ্ধ হয়েছে ক্রিকেট মহল। 

তবে ছক্কার বন্যা বইয়ে পান্থ করে ফেলেছেন একটি বড় রেকর্ড। কি সেই রেকর্ড? কোনও একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে তাঁদের মাটিতে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড করে ফেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই, এই রেকর্ডে খুশি হয়েছেন তাঁর সতীর্থ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সদস্যরা। বলা বাহুল্য, সকলেই এলএসজি অধিনায়কের এই মারকুটে ইনিংসের প্রশংসা করেছেন। অনেকেই দাবি করেছেন যে যেভাবে পান্থ টেস্ট ক্রিকেটে ব্যাটিং করেন, তাতে মনে হয় তিনি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটটি খেলছেন।

ঋষভ পান্থের ইনিংসের মুহূর্তগুলি চোখের নিমেষে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। কমেন্টের বন্যা বয়া শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীরা নিজেদের মতামত জানিয়েছেন সেই ব্যাপারে। অনেকে দাবি করেছেন যে বর্তমানে টেস্ট ক্রিকেটে এমনভাবেই ব্যাটিং করা উচিত। আবার অনেকে মনে করছেন যে পান্থের ধৈর্য ধরে খেলা উচিত। বলতে গেলে, দলের অধিনায়ক শুভমান গিলের পাশাপাশি পান্থও এখন হয়ে উঠেছেন আলোচনার বিষয়। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে তিনি এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *