আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পীযূষ চাওলার, কি বললেন বিদায়বেলায়?

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পীযূষ চাওলার, কি বললেন বিদায়বেলায়?

দেবজিৎ মুখার্জি: অবশেষে নিজের দুই দশকের ক্রিকেট জীবনে দাগ টানলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার পীযূষ চাওলা। নিজের ইনস্টাগ্রাম থেকে একটি পোস্টের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায়ের কথা ঘোষণা করেন। তিনি জানান যে তিনি খেলা ছাড়লেও, ক্রিকেট তাঁর মধ্যে চিরকাল থেকে যাবে। এখানেই শেষ নয়, প্রাক্তন লেগ স্পিনার আরো জানান যে এবার তিনি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

একটা সময় ছিল যখন ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন পীযূষ চাওলা। বল হাতে তিনি বহু বিপক্ষ দলের ব্যাটারদের চাপে ফেলতেন। তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ উইকেট। পাশাপাশি, তিনি সদস্য ছিলেন টিম ইন্ডিয়ার ২০০৭ সালের টি-টোয়েন্টি এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের জয়ী দলের। বলা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে নেমেই তিনি ছাপ ফেলতে সফল হয়েছিলেন এবং সেই কারণেই দলের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বড় টুর্নামেন্টে তাঁকে দলে নিতেন।

তবে এবার নিজের দীর্ঘ দুই দশকের ক্রিকেট জীবনের ইতি ঘোষনা করলেন পীযূষ চাওলা। নিজের ইনস্টাগ্রাম থেকে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তিনি দাবি করেন যে এই খেলা তাঁকে অনেক কিছু শিখিয়েছে এবং সেই শিক্ষাকে তিনি নিজের জীবনে কাজে লাগাবেন। এছাড়া ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলি চিরকাল তাঁর কাছে স্মৃতি হয়ে থাকবেন বলে তিনি দাবি করেন। অবশেষে সকলকে ধন্যবাদ জানান যাঁরা তাঁকে তাঁর ক্রিকেট জীবনে সাহায্য করেছেন।

পীযূষ চাওলা লেখেন, “দুই দশক ক্রিকেটের ময়দানে কাটানোর পর এবার সময় এসেছে এই খেলাতে চিরবিদায় জানানোর। ক্রিজ থেকে সরে গেলেও ক্রিকেট আমার মধ্যে চিরকাল থেকে যাবে। ক্রিকেট থেকে শিক্ষা নিয়ে এবার আমি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ২০০৭ সালের ২০ ওভারের এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয় চিরকাল আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। যারা আমার ক্রিকেট জীবনে আমায় সাহায্য করেছে, সেই সকল ব্যক্তিকে আমি ধন্যবাদ জানাতে চাই।” এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং এরপরই ক্রিকেটপ্রেমীরা তাঁকে আগামীদিনের জন্য শুভেচ্ছা জানান। সকলেই নিজেদের মতামত তাঁকে নিয়ে জানান কমেন্টবক্সে। অধিকাংশেরই বক্তব্য, আরো এক তারকা ক্রিকেটকে বিদায় জানালেন চলতি বছরে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *