বুমরাহকে না খেলানোতে ক্ষুব্ধ স্টেন

বুমরাহকে না খেলানোতে ক্ষুব্ধ স্টেন

নিউজ ডেস্ক: লিডসে প্রথম টেস্টে পরাজয়ের পর প্রশ্নের মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট দলের বোলিং বিভাগ। দলের তারকা পেসার জাস্পৃত বুমরাহ ছাড়া কেউই বল হাতে দাগ কাটতে সফল হননি। বলা ভালো, রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগের যাবতীয় সব পরিকল্পনা বুমরাহকে ঘিরেই ছিল। সকলেই বেশ ধৈর্য ও বুদ্ধির সঙ্গে বুমরাহের মোকাবিলা করছিলেন আর আক্রমণ করছিলেন অন্যান্যদের। এক কথায় বলতে গেলে, পুরো বোলিং বিভাগকেই যেন মনে হচ্ছিল বুমরাহের উপর নির্ভরশীল। 

স্বাভাবিকভাবেই সিরিজে ফিরে আসতে হলে বার্মিংহাম টেস্টে ঘুরে দাঁড়াতে হবে ভারতীয় ক্রিকেট দলকে এবং সেক্ষেত্রে নিজেদের সেরা প্লেইং একাদশকে মাঠে নামাতে হবে। সেদিক দিয়ে দেখতে গেলে বোলিংয়ের ক্ষেত্রে দলের মূল অস্ত্র বুমরাহ। কারণ তিনি উইকেট টেকার। বলা ভালো, তিনি বিশ্বের যে কোন শক্তিশালী ব্যাটিং অর্ডারের কোমর সহজেই তাসের ঘরের মতো ভেঙে দিতে পারেন। একাধিকবার তা প্রমাণও করে ফেলেছেন তিনি। একেবারে পরাজয়ের দোরগোড়া থেকে জয় ছিনিয়ে এনেছিলেন তিনি দলের হয়ে। এখনো একই কাজ করে চলেছেন। 

কিন্তু গত বর্ডার-গাভাস্কার ট্রফি থেকে বুমরাহ চোটে জর্জরিত ছিলেন এবং সেই কারণে তিনি খেলতে পারেননি গত চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও সেই টুর্নামেন্ট ভারত জেতে। ফাইনালে তারা পরাজিত করে শক্তিশালী নিউজিল্যান্ডকে এবং ট্রফি নিজেদের ঝুলিতে তোলে। তবে তা সত্ত্বেও কোথাও না কোথাও বুমরাহের অভাব অনুভব করতে পেরেছিলেন দলের বোলাররা। বলা ভালো, গোটা দলই মিস করছিলেন এমআই তারকাকে এবং শোচনীয় পরিস্থিতির কথা ভেবে বেশ ভয়তেও ছিলেন। 

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে বুমরাহ সবকটি টেস্টে খেলতে পারবেন না। আর ঠিক সেটাই হয়। অনেক ভেবেচিন্তে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এমআই তারকাকে বার্মিংহাম টেস্টের বিশ্রাম দেওয়ার। এই সিদ্ধান্ত থেকে অনেকেই চমকে গেছিলেন কারণ বুমরাহ বর্তমানে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের স্পিয়ার হেড এবং প্রধান অস্ত্র, যা ম্যাচ জেতার জন্য প্রয়োজন। সুতরাং অনেকেই ভাবতে পারেননি যে তাঁকে খেলানো হবে না। বহু প্রাক্তন তারকাও এই সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হন। 

এবার সেই তালিকায় যোগ হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার ডেল স্টেনের নামও। বুমরাহকে না খেলানোতে বেশ ক্ষুব্ধ হন তিনি। প্রাক্তন প্রোটিয়া তারকা এই ব্যাপারে নিজের অবস্থান জানান। তিনি মনে করেন বুমরাহকে না খেলানো সিদ্ধান্তটা ভুল দলের। এখানেই শেষ নয়, তিনি বুমরাহকে রীতিমতো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গেও তুলনা করে বসলেন। তিনি বোঝাতে চাইলেন যে দলের জেতার জন্য বুমরাহকে দরকার। এবার দেখার বিষয় যে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারে কিনা টিম ইন্ডিয়া।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *