বুমরাহের নাম শুনতেই রাগ স্টোকসের 

বুমরাহের নাম শুনতেই রাগ স্টোকসের 

নিউজ ডেস্ক: বার্মিংহাম টেস্টে টিম ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানো এবং সিরিজে সমতা ফেরানো মন ছুঁয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের। ৮ থেকে ৮০ এখন সকলেই এই নিয়ে আলোচনা করছেন। যেভাবে ব্যাটিং ও বোলিং বিভাগ দুটোই সমানভাবে কাজ করেছে, তা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে শুভমান গিলের ব্যাটিং এবং আকাশ দীপের বোলিং ছিল দেখার মতো। এই দুজনকেই মূলত জয়ের কারিগর হিসেবে ধরা হচ্ছে। 

এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে লর্ডস টেস্টে যদি টিম ইন্ডিয়ার তারকা পেসার জাসপ্রিত বুমরাহ দলে ফিরে আসেন, তাহলে তা একটা বড় খারাপ খবর হবে হবে ইংল্যান্ডের কাছে। কারণ বুমরাহ ফিরে আসা মানে তাদের দলের ব্যাটিং বিভাগ বেশ হিমশিম খাবে। শুধু তাই নয়, যতবারই ইংল্যান্ড ভারতের মুখোমুখি হয়েছে, ততবারই একটা বড় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে বুমরাহকে। বলা ভালো, বহু কঠিন পরিস্থিতি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দলকে ম্যাচ জিতিয়েছিলেন বুমরাহ।

এবার সেই প্রসঙ্গে প্রশ্ন কথা উঠতেই ক্ষুব্ধ হন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। আগামী ১০ তারিখ তৃতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। তার আগে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কথা উঠতেই রেগে যান বেন। তিনি বলে ফেলেন, “আমি আশা করেছিলাম আজ হয়তো ওকে নিয়ে কোন প্রশ্ন করা হবে না।” যদিও তিনি এটাও স্পষ্ট করে দেন যে বুমরাহ দলে ফিরলেও ব্যাটিং বিভাগ নিজেদের সেরাটা দেবে। তিনি বলেন, “আমরা সেই মতোই অনুশীলন করব। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বার্মিংহামের পরাজয় ভুলে গিয়ে লর্ডস টেস্টের উপর মন দিতে হবে। আর বেশি সময় নেই হাতে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *