তরুণ ক্রিকেটারদের বড় টিপস রায়নার

তরুণ ক্রিকেটারদের বড় টিপস রায়নার

দেবজিৎ মুখার্জি: রাত পোহালেই ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে হোম টিম কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির আরসিবি। ইতিমধ্যেই, ক্রিকেটপ্রেমীদের ম্যাচ সহ গোটা টুর্নামেন্ট ঘিরে আগ্রহ ছুঁয়েছে আকাশ। পাশাপাশি, এটি একটি বড় মঞ্চও তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রতিভা তুলে ধরার এবং জাতীয় দলে জায়গা করার। সবমিলিয়ে, তরুণ থেকে তারকা ক্রিকেটার, সকলের জন্যই এই টুর্নামেন্ট বেশ গুরুত্বপূর্ণ।

তবে টুর্নামেন্ট শুরুর আগে তরুণদের জন্য বড় পরামর্শ দিলেন টিম ইন্ডিয়া প্রাক্তন ক্রিকেটার, তথা প্রাক্তন সিএসকে তারকা, সুরেশ রায়না। তিনি জানালেন ঠিক কিভাবে খেললে তরুণ ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নিতে পারবে। ঠিক কি বলেছেন সুরেশ। প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য, এক মরশুমে ৫০০ রান বা তার বেশি করলে তরুণরা সিলেকশনের জন্য নির্বাচকদের নজরে আসতে পারবে। মিস্টার আইপিএল বলেন, “তুমি দেশের হয়ে খেলার সুযোগ পাবে যদি তুমি এক মরশুমে ৫০০ রান কি তার বেশি করতে পারো।”

পাশাপাশি, সুরেশ রায়নার মুখে শোনা যায় তিলক বর্মা, রিংকু সিং এবং যশস্বী জয়েসওয়ালের প্রশংসা। তিনি বলেন, “আমাদের কাছে একটি প্রজন্ম আছে যাতে বেশকিছু আকর্ষণীয় ক্রিকেটার রয়েছেন। আমি বড় ফ্যান তিলক বর্মা, রিংকু সিং এবং যশস্বী জয়েসওয়ালের। অক্ষর প্যাটেল নতুন অধিনায়ক হচ্ছে। তরুণ ক্রিকেটারদের জন্য এই মুহূর্তে যা প্রয়োজন সেটা হলো বর্তমান পরিস্থিতির উপর নজর রাখা, নিজেদের খেলায় মনোযোগ দেওয়া এবং বজায় রাখতে হবে ধারাবাহিকতা।”

অবশেষে, প্রাক্তন সিএসকে তারকা জানান কি কারনে আইপিএল গুরুত্বপূর্ণ সকল ক্রিকেটারের জন্য। রায়না বলেন, “প্রতিটা মরশুম সকল ক্রিকেটারকে একটা সুযোগ তৈরি করে দেয় নিজেকে আরও বেশি পরিণত করার, আরো বেশি সাহসী ক্রিকেট খেলার। এছাড়া কিভাবে নিজের প্রতিভা বা মনোভাবের উন্নতি করা যায়, সেটারও একটা সুযোগ তৈরি হয়। এই টুর্নামেন্টের মূল বিষয় হলো বড় মঞ্চের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিটা মুহূর্তে নিজের খেলার উন্নতি করা।” এবার দেখার বিষয় যে রায়নার দেওয়া এই মন্ত্র কতজন কাজে লাগাতে সফল হন। কোনকোন তরুণ ক্রিকেটার জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারবে? তা জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায় আগামীকাল থেকে। সব উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *