দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেডকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন প্রোটিয়া তারকা এবিডি, ওরফে এবি ডিভিলিয়ার্স। কি বললেন তিনি? প্রাক্তন আরসিবি তারকার মতে ভারতের এই তরুণ দলের মধ্যে প্রতিভা রয়েছে এবং তাঁরা যদি নিজেদের উপর বিশ্বাস রাখেন, তাহলে স্পেশাল কিছু অ্যাচিভ করে দেখাতে পারবেন। তবে এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে এবার সময় এসে গেছে তরুণ ক্রিকেটারদের স্টেপ-আপ করার এবং সকলকেই দায়িত্ব নিতে হবে।
শীঘ্রই আইপিএল শেষ হলে ভারতীয় ক্রিকেট দল রওনা দেবে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। কারা এই সফরে যাবেন, সেই নামগুলি ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। আর দেখা যাবেনা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। এছাড়া সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ঋষভ পান্থকে। এবারের বিশেষ আকর্ষনে সাই সুদর্শন ও করুন নায়ারের দলে জায়গা পাওয়া। আইপিএলে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন সুদর্শন। অন্যদিকে, এক লম্বা সময়ের পর জাতীয় দলে ফিরেছেন করুন।
তবে এবার এই দল প্রসঙ্গে বড় মন্তব্য করলেন প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। মুম্বাইয়ের এখন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং এই প্রসঙ্গে নিজের অবস্থান জানান। প্রাক্তন আরসিবি তারকা মনে করেন যে এই তরুণ ব্রিগেড যদি নিজেদের উপর বিশ্বাস রাখে, তাহলে হয়তো কিছু বড়সড় করে দেখাতে পারে। পাশাপাশি, সকল ক্রিকেটারকে তিনি দায়িত্ব সম্পর্কে সচেতন হতে বলেন এবং রেস্পন্সিবিলিটি নিতে বলেন। বলতে গেলে, এবিডি দলের ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী।
ডিভিলিয়ার্স বলেন, “এবার সময় এসে গেছে শুভমান গিলের নেতৃত্বে তরুণ ক্রিকেটারদের স্টেপ-আপ করার। ভারতে অজস্র ট্যালেন্ট রয়েছে এবং এর বেশিরভাগই কৃতিত্ব আইপিএলের কারণ এই টুর্নামেন্টের মাধ্যমে বহু ক্রিকেটার অল্প বয়সেই নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন। আমরা দেখেছি বৈভব সূর্যবংশী এবং আরো অনেক ক্রিকেটারকে যারা অল্প বয়সে নিজেদের প্রথম আইপিএল খেলছেন এবং তাদের বেশ পরিণত এবং প্রস্তুত দেখিয়েছে। ভারতীয় ক্রিকেটের এটা এক বড় মঞ্চ। ইংল্যান্ডের মাটিতে তাদের কিছু দায়িত্ব নিতে হবে। এটা কঠিন পরীক্ষা হবে তবে তাদের মধ্যে বিশ্বের সমস্ত প্রতিভা রয়েছে এবং যদি তারা নিজেদের উপর বিশ্বাস রাখতে পারে, তাহলে হয়তো বিশেষ কিছু অ্যাচিভ করতে পারবে।”
