“এটা আশীর্বাদ” ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে খুশি ওয়াশিংটন

“এটা আশীর্বাদ” ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে খুশি ওয়াশিংটন

নিউজ ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্লেইং একাদশে জায়গা পাওয়ার পর থেকেই প্রভাব ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। শেষ দুটি টেস্টে যেভাবে তিনি পারফর্ম করেছেন, বিশেষ করে ব্যাট হাতে, তা দেখে মুগ্ধ হয়েছে ভারতবর্ষের সকল ক্রিকেটপ্রেমী। শুধু তাই নয়, অনেকে এটাও দাবি করেছেন যে ওয়াশিংটন সুন্দরকে লাগাতার সদস্য করা হোক।

যেভাবে ওয়াশিংটন সুন্দর পারফর্ম করেছেন, তার পুরস্কারও তিনি পেয়েছেন। দলের হেড কোচ গৌতম গম্ভীর তাঁকে বেঁছে নিয়েছেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় বেশ খুশি হয়েছেন তিনি এবং এরপর নিজের বক্তব্য জানিয়েছেন। পাশাপাশি, দলের সকল সতীর্থের প্রশংসাও করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। এর সঙ্গে, তিনি এটাও জানিয়ে দিলেন এই পুরস্কার তাঁর কাছে কি।

ওয়াশিংটন সুন্দর বলেন, “আশীর্বাদের মতো এটা আমার কাছে। ইংল্যান্ডের মাটিতে বরাবর ভালো পারফর্ম করার কথা ভাবতাম। দলের জন্য সর্বদা নিজের সেরাটা দিতে চেয়েছি। প্রতিদিন আমরা এখানে দুর্দান্ত লড়াই করেছি। সমস্ত বিভাগেই লড়াই করেছি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি সকলে। সবসময় একে অপরের পাশে থাকার চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে।” এবার দেখার বিষয় যে আগামী টেস্ট সিরিজগুলিতে কেমন পারফর্ম করেন ওয়াশিংটন।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *