“এটা সময় নষ্ট করার অজুহাত” বল বিতর্ক নিয়ে ভারতকে খোঁচা রুটের

“এটা সময় নষ্ট করার অজুহাত” বল বিতর্ক নিয়ে ভারতকে খোঁচা রুটের

নিউজ ডেস্ক: জমে উঠেছে লর্ডস টেস্ট। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৮৭ রানের জবাবে ভারতীয় ক্রিকেট দলেরও প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। অর্থাৎ লিড নিতে সফল হননি শুভমান গিলরা। তবে এই টেস্টে যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা হলো ডিউক বল। ইতিমধ্যেই অধিনায়ক শুভমান গিল থেকে শুরু করে ঋষভ পান্থ, প্রায় সকলেই নালিশ জানিয়েছেন। এমনকি তৃতীয় দিনের খেলায় ইংল্যান্ডের তারকা বোলার জফ্রা আর্চার পর্যন্ত বলের আকার পাল্টানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

তবে এই ইস্যু নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট সংবাদমাধ্যমকে এই সমস্যার সমাধানের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে আম্পায়ারদের কাছে অভিযোগ করে কোন লাভ হয় না এবং এতে সময় নষ্ট হয়। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে এটি টিম ইন্ডিয়ার সময় নষ্ট করার অজুহাত এবং দলের উচিত খেলার উপর বেশি মন দেওয়া।

রুট বলেন, “আম্পায়ারদের কাছে বারবার বল নিয়ে এভাবে অভিযোগ করা ঠিক নয়। এতে কিন্তু গতি কমে যায় খেলার। তাই আমি মনে করি যে এই বল নিয়ে বিতর্কের কোন লাভ নেই। এতে নষ্ট হয় অনেকটা সময়। আমার তো মনে হয় এটা একটা অজুহাত সময় নষ্ট করার। ওদের বেশি মন দেওয়া উচিত খেলার উপর।” এবার দেখার বিষয় এই বিতর্কের জল কোনদিকে যায়। ম্যাচ কে জেতে? ভারত না ইংল্যান্ড? সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *