“দলে ভালো ক্রিকেটার আছে” রোহিত-বিরাট না থাকায় চিন্তিত নন গম্ভীর

“দলে ভালো ক্রিকেটার আছে” রোহিত-বিরাট না থাকায় চিন্তিত নন গম্ভীর

দেবজিৎ মুখার্জি: বিরাট কোহলি ও রোহিত শর্মার না থাকা কি টিম ইন্ডিয়াকে চাপে ফেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। কি বললেন তিনি? গৌতি জানান যে দলে অনেক ভালো ক্রিকেটার আছেন। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও রয়েছেন দলে এবং সকলের কাছে এটি একটি বড় সুযোগ। অর্থাৎ, গম্ভীর বুঝিয়ে দেন যে দুই তারকার না থাকা নিয়ে তিনি আর ভাবছেন না, বরং সিরিজে কি করতে হবে, সেদিকে তাকাচ্ছেন।

শেষ হয়ে গেছে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। রুদ্ধশ্বাস ফাইনালে আরসিবি পাঞ্জাবকে পরাজিত করেছে মাত্র ৬ রানে এবং দীর্ঘ ১৮ বছর পর ট্রফি নিজেদের ঝুলিতে তুলেছে। এবার শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচগুলি হবে ইংল্যান্ডে। ইতিমধ্যেই দলে কারা থাকবেন, সেই নামগুলি ঘোষণা করে দেওয়া হয়েছে। একদিকে যেমন সাই সুদর্শনের মতো ক্রিকেটাররা আইপিএলে ভালো পারফর্ম করে দলে জায়গা করে নিয়েছেন, ঠিক তখন অন্যদিকে দীর্ঘদিন পর দলে ফিরেছেন করুন নায়ার।

তবে এই সবকিছুর মাঝেও ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকাদের একাংশকে ভাবাচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া। অনেকে মনে করেন যে দুজনে অবসর নিতে চাননি, কিন্তু তাঁদের বাধ্য করা হয়েছে নিতে। সিরিজের ক্ষেত্রে অনেকে দাবি করছেন যে দুই অভিজ্ঞ ক্রিকেটারের না থাকা দলকে ভোগাবে ইংল্যান্ডে। যদিও আবার অনেকে মনে করছেন যে দুজনের না থাকা খুব একটা প্রভাব ফেলবে না দলের উপর। বলতে গেলে, এটি এই মুহূর্তে ক্রিকেট মহলে এক বড় আলোচনার বিষয়।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, “বহু ভালো ক্রিকেটার রয়েছে আমাদের দলে। যেমন অভিজ্ঞ ক্রিকেটার আছে, তেমনি তারকা ক্রিকেটারও আছে। একটা সুযোগ ওটা ওদের কাছে। আত্মবিশ্বাস দলের সকল ক্রিকেটারের মধ্যেই রয়েছে। আমাদের কাছে অত্যন্ত জরুরি এই সিরিজ। আশা করছি আমাদের পারফরম্যান্স ভালো হবে। রোহিত শর্মা ও বিরাট কোহলির না থাকা নিয়ে আমি আর ভাবছিনা। আমি শুধু তাকাতে চাইছি সামনের দিকে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *