উত্তরাখণ্ডের ঘটনা নিয়ে কি বললেন পান্থ?

উত্তরাখণ্ডের ঘটনা নিয়ে কি বললেন পান্থ?

দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয় গোটা উত্তরাখন্ড। কি হয়েছে সেখানে? হড়পা বানে ভেসে গিয়েছে উত্তরকাশীর একটি গোটা গ্রাম। এর জেরে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। এখানেই শেষ নয়, আহতের সংখ্যাও ছাড়িয়েছে ৫০। স্বাভাবিকভাবেই, এই ঘটনায় দুঃখ পেয়েছেন অনেকে। শুধু তাই নয়, চিন্তায় পড়েছেন উত্তরাখণ্ডের নাগরিকরাও। সমাজমাধ্যমে অনেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রার্থনা করেছেন। এই সংক্রান্ত একাধিক পোস্ট দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে।

খবর জানতে পেরেই সমাজমাধ্যম থেকে দুঃখপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থও। কি বলেছেন তিনি? এলএসজি অধিনায়ক লেখেন, “আমি গভীরভাবে দুঃখিত উত্তরাখণ্ডের খবরে। আশা করি সকলে নিরাপদে থাকবেন এবং শক্তিশালী থাকবেন।” এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে এবং সকলেই কমেন্ট করতে শুরু করেন। নানা লোকে নানা কথা বলেন। সকলেই কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানান। 

প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করেছেন ঋষভ পান্থ। তবে চতুর্থ টেস্টে তিনি গুরুতর আহত হন। ভাঙা পা নিয়ে তিনি ব্যাট করেন এবং অর্ধশতরানের ইনিংস খেলেন। চোটের ফলে তুমি বাদ পড়েন সিরিজের অন্তিম ম্যাচে, যা খেলা হয় ওভালে। অল্প ব্যবধানে সেই ম্যাচটি জেতে ভারত। এবার দেখার বিষয় যে কত তাড়াতাড়ি চোট সারিয়ে পান্থ মাঠে ফিরতে পারেন। কবে তাঁকে দেখা যাবে ২২ গজে? সেই দিনটিরই অপেক্ষায় রয়েছেন বহু ক্রিকেটপ্রেমী।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *